১০/৩৭. অধ্যায়ঃ
ইমামের জন্যে সলাতে যা বৈধ
সুনানে নাসাঈ : ৮২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮২৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَؤُمُّ النَّاسَ وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ عَلَى عَاتِقِهِ، فَإِذَا رَكَعَ وَضَعَهَا، وَإِذَا رَفَعَ مِنْ سُجُودِهِ أَعَادَهَا»
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি, তিনি লোকদের ইমামাত করছেন, আর তখন তিনি উমামা বিনতু আবুল আসকে তাঁর কাঁধে উঠিয়ে রাখছেন। যখন তিনি রুকু করছেন তাঁকে রেখে দিচ্ছেন আর যখন সিজদা হতে উঠছেন, তাকে আবার তুলে নিচ্ছেন।
