১০/৫৪. অধ্যায়ঃ

একাকী ফজরের সলাত আদায় করলে পুনরায় জমা'আতে আদায় করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৫৮

أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ قَالَ: حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيُّ، عَنْ أَبِيهِ قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْفَجْرِ فِي مَسْجِدِ الْخَيْفِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي آخِرِ الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ قَالَ: «عَلَيَّ بِهِمَا». فَأُتِيَ بِهِمَا تَرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟» قَالَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا. قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا، ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ»

ইয়াযীদ ইব্‌ন আসওয়াদ আমিরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি মসজিদে 'খাইফ'-এ রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ফজরের সালাত আদায় করলাম। যখন তিনি সালাত শেষ করলেন, দেখতে পেলেন দুজন ব্যক্তি লোকেদের পেছনে রয়েছে যারা তাঁর সঙ্গে সালাত আদায় করেনি। তিনি বললেন, ঐ দুই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। তাদেরকে আনা হলো। ভয়ে তাদের কাঁধ ও পার্শ্বদেশ কাঁপছিল।তিনি বললেন, কি কারণে তোমরা আমাদের সঙ্গে সালাত আদায় করোনি? তারা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা আমাদের ঘরে সালাত আদায় করেছি। তিনি বললেন, আর এমন করো না। যখন তোমরা তোমাদের ঘরে সালাত আদায় করে জামাআতের মসজিদে আসবে তখন তাদের সঙ্গে সালাত আদায় করবে। আর তা তোমাদের জন্য নফল (বলে গণ্য) হবে।

[১] একবার ফরয সালাত আদায়ের পর দ্বিতীয়বার সেই সালাত আদায় করলে তা নফল সালাত হিসেবে গণ্য হয়ে থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন