১১/৮. অধ্যায়ঃ
যে বাক্য দ্বারা সলাত শুরু করা হয়
সুনানে নাসাঈ : ৮৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৮৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ الْمَرُّوذِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ حَجَّاجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَوْنِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: اللَّهِ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهُ بُكْرَةً وَأَصِيلًا. فَقَالَ رَسُولِ اللَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنَ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا؟» فَقَالَ رَجُلٌ مَنَ الْقَوْمِ: أَنَا يَا رَسُولُ اللَّهِ. قَالَ: «عَجِبْتُ لَهَا - وَذَكَرَ كَلِمَةَ مَعْنَاهَا - فُتِحَتْ لَهَا أَبْوَابُ السَّمَاءِ» قَالَ ابْنُ عُمَرَ: مَا تَرَكْتُهُ مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ
ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করছিলাম। এমন সময় উপস্থিত মুসল্লীদের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল- “আল্লাহু আকবর কবীরা, ওয়াল হামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাওঁ ওয়া আসীলা” (আল্লাহ অতি মহান, আর আল্লাহর অনেক অনেক প্রশংসা, আর আমি সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করি)।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এমন এমন শব্দগুলো কে বলেছে? তখন ঐ ব্যক্তি বললো, আমি হে আল্লাহর রাসূল! তিনি বললেন, আমি এ বিষয়ে আশ্চর্যবোধ করলাম। তারপর তিনি যা বললেন, এর অর্থ হল, এর কারণে আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয়েছে। ইবনু উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শোনার পর হতে আমি কখনো তা পড়া বাদ দেইনি।
