১১/১৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৮৯২ - নামাজ শুরু করা
দু’পা মিলিয়ে সলাতে দাঁড়ানো প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৮৯২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৮৯২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ بْنُ سَعِيدٍ الثَّوْرِيِّ، عَنْ مَيْسَرَةَ، عَنْ الْمِنْهَالِ بْنِ عَمْرُو، عَنْ أَبِي عُبَيْدَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ، رَأَى رَجُلًا يُصَلِّي قَدْ صَفَّ بَيْنَ قَدَمَيْهِ فَقَالَ: «خَالَفَ السُّنَّةَ وَلَوْ رَاوَحَ بَيْنَهُمَا كَانَ أَفْضَلَ»---[حكم الألباني] ضعيف الإسناد
আবু 'উবায়দাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) এক ব্যক্তিকে দু'পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখলেন। তিনি বলেন, এ ব্যক্তি সুন্নাতের বিরোধিতা করল। যদি এ ব্যক্তি পদদ্বয়ের মাঝখানে ব্যবধান বা ফাঁক রেখে দাঁড়াত তাহলে তা উত্তম হতো।
