১১/১৭. অধ্যায়ঃ

তাকবীর ও ক্বিরাআতের মধ্যে অন্য প্রকার দু'আ ও যিক্র

সুনানে নাসাঈহাদিস নম্বর ৮৯৭

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ قَالَ: حَدَّثَنِي عَمِّي الْمَاجِشُونُ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهِ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ كَبَّرَ، ثُمَّ قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ»

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন। তারপর বলতেন-«وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِى فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِى فَاغْفِرْ لِى ذُنُوبِى جَمِيعًا لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِى لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِى لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّى سَيِّئَهَا لاَ يَصْرِفُ عَنِّى سَيِّئَهَا إِلاَّ أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِى يَدَيْكَ وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ»“ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারস্‌ সামাওয়াতি ওয়াল আরযি হানীফাওঁ ওয়ামা আনা মিনাল মুশরিকীনা ইন্না সালাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়াইয়া ওয়ামামাতি লিল্লা-হি রব্বিল আলামীনা লা শরীক লাহ ওয়াবিযালিকা উমিরতু ওয়াআনা মিনাল মুসলিমীনা, আল্লাহুম্মা আন্তাল মালিকু লা ইলাহা ইল্লা আন্তা আনা আবদুকা জলামতু নাফসি ওয়াতারাফতু বিনামবি ফাগফিরলী জুনুবী জামিআন লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আন্তা ওয়াহদিনী লিআহসানিল আখলাক লা ইয়াহদী লিআহসানিহা ইল্লা আন্তা ওয়াসরিফ আন্নী সাইয়িআহা লা ইয়াসরিফু আন্নী সাইয়িআহা ইল্লা আন্তা লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খয়রু কুল্লাহু ফি ইয়াদাইকা ওয়াশ শারু লাইসা ইলায়কা আনা বিকা ওয়া ইলায়কা তাবারাকতা ওয়া তা'আলায়তা আসতাগফিরুকা ওয়াআতুবু ইলায়কা।”অর্থাৎ, আমি আন্তরিকভাবে তাঁর দিকে মুখ ফিরিয়েছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমার সালাত আমার ইবাদত (কুরবানি ও হজ্জ) আমার জীবন ও আমার মরণ সারা দুনিয়ার প্রতিপালক আল্লাহরই উদ্দেশে। তাঁর কোনো শরীক নেই। আর এরই জন্যে আমি আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের অন্তর্গত। আল্লাহ তুমি-ই বাদশাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তোমার দাস। আমি নিজের ওপর অত্যাচার করেছি এবং আমি আমার অপরাধ স্বীকার করছি। সুতরাং তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। নিশ্চয় তুমি ব্যতীত আর কেউ অপরাধসমূহ ক্ষমা করতে পারে না।আমাকে চালিত কর উত্তম চরিত্রের পথে, তুমি ব্যতীত কেউ চালিত করতে পারে না উত্তম চরিত্রের পথে। এবং দূরে রাখ আমার কাছ থেকে মন্দ আচরণকে, তুমি ব্যতীত কেউ তা দূরে রাখতে পারে না।হে আল্লাহ! উপস্থিত আছি আমি। সকল কল্যাণ তোমারই হাতে, আর অকল্যাণ তোমার প্রতি বর্তায় না।আমি তোমার সাহায্যেই প্রতিষ্ঠিত আছি এবং তোমারই দিকে প্রত্যাবর্তন করছি। তুমি বরকতময়, তুমি সুমহান। আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি এবং তোমার দিকেই ফিরছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন