১১/২১. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৯০৫ - বিসমিল্লাহ, আমীন ও সালাতের তাকবীর

‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ পাঠ করা

নামাজে বিসমিল্লাহ, আমীন ও আল্লাহু আকবার বলার বর্ণনা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৯০৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنُ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ قَالَ: صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ فَقَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1]، ثُمَّ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ حَتَّى إِذَا بَلَغَ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] فَقَالَ: «آمِينَ». فَقَالَ النَّاسُ: آمِينَ وَيَقُولُ: كُلَّمَا سَجَدَ «اللَّهِ أَكْبَرُ»، وَإِذَا قَامَ مِنَ الْجُلُوسِ فِي الِاثْنَتَيْنِ قَالَ: «اللَّهِ أَكْبَرُ»، وَإِذَا سَلَّمَ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»---[حكم الألباني] ضعيف الإسناد

নু'আয়ম আল মুজমির (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর পেছনে সালাত আদায় করলাম। তিনি প্রথমে পড়লেন "বিসমিল্লা-হির রহমা-নির রহীম"। তারপর সূরা ফাতিহাহ্ পাঠ করলেন, যখন তিনি- "গয়রিল মাগযবি 'আলায়হিম ওয়ালায যো-ল্লীন" পর্যন্ত পৌঁছলেন, তখন 'আ-মীন' বললেন, তারপর সকল লোক বলল, 'আ-মীন'। যখনই তিনি সিজদা করতেন তখন বলতেন, 'আল্ল-হু আকবার', আর যখন তিনি দ্বিতীয় রাক্'আতে বসা থেকে দাঁড়াতেন তখনো 'আল্ল-হু আকবার' বলতেন। তিনি সালাম ফিরিয়ে বললেন, যাঁর হাতে আমার জীবন তাঁর কসম সালাত আদায় করায় তোমাদের মধ্যে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর অধিক সাদৃশ্যপূর্ণ।

সুনানে আন-নাসায়ী হাদিস ৯০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় সালাতের কিরাআত, আমীন ও অবস্থান পরিবর্তনের তাকবীর। বর্ণনাকারী আবু হুরাইরা (রাঃ)-এর পেছনে সালাত আদায় করেন। তিনি প্রথমে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” পড়েন এবং এরপর সূরা ফাতিহা পাঠ করেন। “গয়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ্দল্লীন” পর্যন্ত পৌঁছে তিনি আমীন বলেন এবং উপস্থিত লোকেরাও আমীন বলেন। তিনি সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। দ্বিতীয় রাকাতের বৈঠক থেকে দাঁড়ানোর সময়ও আল্লাহু আকবার বলেছেন। সালাম ফিরিয়ে আবু হুরাইরা (রাঃ) বলেন, সালাত আদায়ের ক্ষেত্রে তিনি উপস্থিত লোকদের মধ্যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের বেশি সাদৃশ্যপূর্ণ। হাদিসটি সালাতের কয়েকটি কাজকে একসঙ্গে তুলে ধরে; তাই প্রতিটি অংশকে বর্ণনায় যেভাবে এসেছে, সেভাবেই বোঝা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ফাতিহা শেষে আমীন বলার আমল এই বর্ণনায় রয়েছে।
  • সিজদায় যাওয়া এবং বৈঠক থেকে দাঁড়ানোর সময় তাকবীর বলা হয়েছে।
  • সাহাবিরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের পদ্ধতি অনুসরণ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন