১১/৬৩. অধ্যায়ঃ
মাগরিবে "সাব্বিহিস্স্সা রব্বিকাল আ'লা-” পড়া
সুনানে নাসাঈ : ৯৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৮৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَارِبِ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرٍ قَالَ: مَرَّ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِنَاضِحَيْنِ عَلَى مُعَاذٍ وَهُوَ يُصَلِّي الْمَغْرِبَ، فَافْتَتَحَ بِسُورَةِ الْبَقَرَةِ فَصَلَّى الرَّجُلُ، ثُمَّ ذَهَبَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَفَتَّانٌ يَا مُعَاذٍ؟ أَفَتَّانٌ يَا مُعَاذُ؟ أَلَّا قَرَأْتَ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَالشَّمْسِ وَضُحَاهَا وَنَحْوِهِمَا»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, এক আনসারী ব্যক্তি দু’টি উট নিয়ে মু‘আয (রাঃ)-এর নিকট গেলেন। তখন তিনি মাগরিবের সলাত আদায় করছিলেন। তিনি সূরা বাকারা শুরু করলেন। ঐ ব্যক্তি (পৃথকভাবে) সলাত আদায় করে চলে গেল। এ কথা নবী (ﷺ)-এর কাছে পৌঁছলে তিনি বললেন, হে মু‘আয! তুমি কি (লোকদের) ফিতনা ও কষ্টে ফেলতে চাও? হে মু‘আয! তুমি কি (লোকদের) ফিতনা ও কষ্টে ফেলতে চাও? তুমি কেন “সাব্বিহিস্মা রব্বিকাল আ‘লা-” (৮৭. সূরাহ আল আ‘লা-) অথবা “ওয়াশশাম্সি ওয়াযুহা-হা-” (৯১. সূরা আশ-শামস) অথবা এ জাতীয় সূরা পাঠ করলে না?
