১১/৬২. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৯৮৩ - যুহর থেকে ফজর পর্যন্ত কিরাআত

মাগরিবের সলাতে ক্বিসারে মুফাস্সাল পড়া

যুহর, আসর, মাগরিব, ইশা ও ফজরের কিরাআতের ধরন

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৯৮৩

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ، عَنْ الضَّحَّاكِ بْنُ عُثْمَانَ، عَنْ بُكَيْرِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «مَا صَلَّيْتُ وَرَاءَ أَحَدٍ أَشْبَهَ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فُلَانٍ - فَصَلَّيْنَا وَرَاءَ ذَلِكَ الْإِنْسَانِ وَكَانَ يُطِيلُ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ، وَيُخَفِّفُ فِي الْأُخْرَيَيْنِ، وَيُخَفِّفُ فِي الْعَصْرِ، وَيَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ، وَيَقْرَأُ فِي الْعِشَاء بِالشَّمْسِ وَضُحَاهَا وَأَشْبَاهِهَا، وَيَقْرَأُ فِي الصُّبْحِ بِسُورَتَيْنِ طَوِيلَتَيْنِ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এমন কোন ব্যক্তির পশ্চাতে সালাত আদায় করিনি যার সালাত অমুক ব্যক্তির সালাতের চেয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। অতঃপর আমরা ঐ ব্যক্তির পশ্চাতে সালাত আদায় করলাম। তিনি যুহরের প্রথম দু' রাকাত লম্বা করতেন, পরের দু' রাকাত সংক্ষিপ্ত করে আদায় করতেন। আসরের সালাতও সংক্ষিপ্ত করে আদায় করতেন। আর মাগরিবে কিসারে মুফাস্সাল পাঠ করতেন। আর ইশার সালাত আদায় করতেন "ওয়াশ শাম্সি ওয়াযুহা-হা-” এবং এর মতো সূরা দ্বারা। আর ফজরের সালাতে দু'টি দীর্ঘ সূরা পাঠ করতেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ৯৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সালাতের বিস্তারিত বিবরণ এসেছে। যুহরের প্রথম দুই রাকাত দীর্ঘ করা হতো এবং পরের দুই রাকাত সংক্ষিপ্তভাবে আদায় করা হতো। আসরের সালাতও সংক্ষিপ্ত করা হতো। মাগরিবে কিসারে মুফাসসাল বা তুলনামূলক ছোট মুফাসসাল সূরা পড়া হতো। ইশার সালাতে সূরা আশ-শামস এবং তার মতো সূরা পাঠ করা হতো। আর ফজরের সালাতে দুটি দীর্ঘ সূরা পড়া হতো। এতে বোঝা যায়, সব সালাত ও সব রাকাতের কিরাআতের দৈর্ঘ্য এক ছিল না। যুহরের প্রথম ও শেষ দুই রাকাতের মধ্যেও পার্থক্য রাখা হতো। হাদিসটির মূল শিক্ষা হলো নবীজির সালাতের ধরন অনুসরণ করা এবং ওয়াক্তভেদে কিরাআতের উপযুক্ত দৈর্ঘ্য বজায় রাখা। এখানে উল্লেখ করা প্রতিটি বিষয় বর্ণিত ইমামের বাস্তব সালাত থেকে তুলে ধরা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যুহরের প্রথম দুই রাকাত দীর্ঘ এবং শেষ দুই রাকাত সংক্ষিপ্ত করা হতো।
  • ইশার সালাতে সূরা আশ-শামস ও তার মতো সূরা পড়ার নমুনা পাওয়া যায়।
  • ফজরের সালাতে দুটি দীর্ঘ সূরা পাঠ করা হতো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন