১১/৬৭. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৯৮৯ - মাগরিবে সূরা আল-আ‘রাফ

মাগরিবে ‘আলিফ লাম মীম সোয়াদ’ পাঠ করা

মাগরিবের সালাতে দীর্ঘ সূরা আল-আ‘রাফ পাঠের হাদিস

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৯৮৯

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي الْأَسْوَدِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ يُحَدِّثُ، عَنْ زَيْدِ بْنَ ثَابِتٍ، أَنَّهُ قَالَ لِمَرْوَانَ: يَا أَبَا عَبْدِ الْمَلِكِ أَتَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَإِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ؟ قَالَ: نَعَمْ. قَالَ: فَمَحْلُوفَةٌ «لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِيهَا بِأَطْوَلِ الطُّولَيَيْنِ المص»

যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মারওয়ানকে বললেন, হে আবূ 'আবদুল মালিক! আপনি কি মাগরিবের সালাতে "কুল হওয়াল্ল-হু আহাদ” (১১২. সূরা আল ইখলাস) এবং “ইন্না- আ'ত্বয়না- কাল কাওসার" (১০৮. সূরা আল কাওসার) পড়ে থাকেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি তিনি দীর্ঘ সূরার মধ্যে বড় "আলিফ লাম মীম সোয়াদ” (৭. সূরা আল আ'রাফ) পাঠ করেছেন।

[১. দীর্ঘ সূরাদ্বয় দ্বারা সূরা আন‘আম ও আ‘রাফ বুঝানো হয়েছে। আর আলিফ-লাম-মীম সোয়াদ দ্বারা সূরা আরাফকে নির্দেশ করা হয়েছে।]

সুনানে আন-নাসায়ী হাদিস ৯৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মাগরিবের সালাতে সূরা আল-আ‘রাফ তিলাওয়াত। যায়দ ইবনে সাবিত (রাঃ) মারওয়ানকে জিজ্ঞেস করেন, তিনি কি মাগরিবে সূরা আল-ইখলাস ও সূরা আল-কাওসার পড়েন। মারওয়ান হ্যাঁ বললে যায়দ (রাঃ) শপথ করে জানান, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে মাগরিবের সালাতে দীর্ঘ সূরাগুলোর একটি—আলিফ-লাম-মীম-সাদ, অর্থাৎ সূরা আল-আ‘রাফ—পাঠ করতে দেখেছেন। বর্ণনাটি মাগরিবে শুধু ছোট সূরা পাঠের একটি উদাহরণের বিপরীতে নবীজির দীর্ঘ কিরাআতের ঘটনাটি তুলে ধরে। এখানে ছোট সূরা পাঠকে সরাসরি নিষিদ্ধ বলা হয়নি। বরং যায়দ (রাঃ) তাঁর দেখা নবীজির আমল স্মরণ করিয়ে দিয়েছেন। হাদিসটি স্পষ্টভাবে জানায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মাগরিবের সালাতে সূরা আল-আ‘রাফের মতো দীর্ঘ সূরা তিলাওয়াত করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মাগরিবের সালাতে সূরা আল-আ‘রাফ পাঠ করেছেন।
  • সাহাবি নিজের দেখা নবীজির আমল অন্যকে স্মরণ করিয়ে দিয়েছেন।
  • হাদিসে মাগরিবের দীর্ঘ কিরাআতের একটি স্পষ্ট উদাহরণ পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন