১১/৬৯. অধ্যায়ঃ
'কুল হুওয়াল্ল-হু আহাদ' পড়ার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৯৯৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৯৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، مَوْلَى آلِ زَيْدِ بْنِ الْخَطَّابِ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ رَجُلًا يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهِ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ} [الإخلاص: 2]، فَقَالَ رَسُولِ اللَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ». فَسَأَلْتُهُ مَاذَا يَا رَسُولُ اللَّهِ؟ قَالَ: «الْجَنَّةُ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে আসলাম। তিনি শুনলেন যে, এক ব্যক্তি পড়ছে-"১. কুল হুওয়াল্লাহু আহাদ। ২. আল্লাহুস সামাদ। ৩. লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ৪. ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ" (বল, তিনিই আল্লাহ, একক ও অদ্বিতীয়, তিনি কারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি এবং তাঁর সমতুল্য কেউ নেই)।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অবধারিত হয়ে গেছে। আমি তাঁকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! কী অবধারিত হয়ে গেছে? তিনি বললেন, জান্নাত।
