১১/৬৯. অধ্যায়ঃ
'কুল হুওয়াল্ল-হু আহাদ' পড়ার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৯৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৯৯৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهِ أَحَدٌ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ»
আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে “কুল হুয়াল্লাহু আহাদ" (১১২. সূরা আল ইখলাস) পড়তে শুনল, সে তা বারবার পড়ছিল। সকাল বেলা সে ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে ঘটনা বর্ণনা করলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আল্লাহর কসম! তা কুরআনের এক-তৃতীয়াংশের সমতুল্য (মর্যাদা দিক হতে)।”
