১১/৬৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৯৯৬ - নামাজ শুরু করা
‘কুল হুওয়াল্ল-হু আহাদ’ পড়ার ফাযীলাত
সুনানে আন-নাসায়ী : ৯৯৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৯৯৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنُ يِسَافٍ، عَنْ رَبِيعِ بْنِ خُثَيْمٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ امْرَأَةٍ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ثُلُثُ الْقُرْآنِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: مَا أَعْرِفُ إِسْنَادًا أَطْوَلَ مِنْ هَذَا
আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ আইয়ূব (রাঃ) এর সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি বলেছেন, “কুল হুওয়াল্ল-হু আহাদ” (১১২. সূরা আল ইখলাস) কোরআনের এক-তৃতীয়াংশ। আবূ 'আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, এ সনদের চেয়ে কোন দীর্ঘ সনদ আমার জানা নেই।
