৯/১৮০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/১০০২ - কুরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত

পবিত্র কুরআন পড়ার ফযীলত

কুরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত ও অন্তরের সৌন্দর্য

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/১০০২

وَعَنْ أَبي مُوسَى الأَشعَرِيِّ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «مَثَلُ الْمُؤْمِنِ الَّذِيْ يَقْرَأُ القُرْآنَ مَثَلُ الأُتْرُجَّةِ: رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ، وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِيْ لاَ يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ: لارِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ، وَمَثلُ المُنَافِقِ الَّذِيْ يَقرَأُ القُرآنَ كَمَثلِ الرَّيحَانَةِ: ريحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ المُنَافِقِ الَّذِيْ لاَ يَقْرَأُ القُرْآنَ كَمَثلِ الحَنْظَلَةِ: لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ».متفقٌ عَلَيْهِ

আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “কোরআন পাঠকারী মুমিনের উদাহরণ হচ্ছে ঠিক উতরুজ্জা (কমলা লেবুর মত এক ধরণের ফল); যার ঘ্রাণ উত্তম এবং স্বাদও উত্তম। আর যে মুমিন কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে ঠিক খেজুরের মত; যার (উত্তম) ঘ্রাণ তো নেই, তবে স্বাদ মিষ্ট। (অন্যদিকে) কোরআন পাঠকারী মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে সুগন্ধিময় (তুলসী) গাছের মত; যার ঘ্রাণ উত্তম, কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন পড়ে না তার উদাহরণ হচ্ছে ঠিক মাকাল ফলের মত; যার (উত্তম) ঘ্রাণ নেই, স্বাদও তিক্ত।” (বুখারী, মুসলিম)[১]

সহীহুল বুখারী ৫০২০, ৫৪২৭, ৫০৫৯, ৭৫৬০, মুসলিম ৭৯৭, তিরমিযী ২৮৬৫, নাসায়ী ৫০৩৮, আবূ দাউদ ৪৮২৯, ইবনু মাজাহ ২১৪, আহমাদ ১৯০৫৫, ১৯১১৭, ১৯১৬৫, দারেমী ৩৩৬৩

রিয়াদুস সালেহীন হাদিস ৫/১০০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত ফলের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। যে মুমিন কুরআন পড়ে, তাকে এমন ফলের মতো বলা হয়েছে যার ঘ্রাণও ভালো, স্বাদও ভালো। অর্থাৎ তার বাইরের আমল ও ভেতরের ঈমান—দুটিই সুন্দর। যে মুমিন কুরআন পড়ে না, তার ভেতরে ঈমানের মিষ্টতা আছে, কিন্তু কুরআন তিলাওয়াতের বাহ্যিক সৌন্দর্য নেই। অন্যদিকে মুনাফিক কুরআন পড়লেও তার ভেতর ঠিক নয়, তাই তার উদাহরণ সুগন্ধি কিন্তু তেতো গাছের মতো। হাদিসটি আমাদের শেখায়, কুরআন পাঠ শুধু মুখের কাজ নয়; ঈমান, আমল ও অন্তরের সত্যতাও জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন পাঠ মুমিনের সৌন্দর্য বাড়ায়।
  • ভালো তিলাওয়াতের সঙ্গে অন্তরের ঈমানও জরুরি।
  • শুধু বাহ্যিক আমল যথেষ্ট নয়; ভেতরের সত্যতাও দরকার।
  • কুরআনের সঙ্গে সম্পর্ক মুমিনের জীবনে ভালো প্রভাব ফেলে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন