৯/১৮৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/১০৩০ - কুরআন শিক্ষা ও একসাথে অধ্যয়ন

কুরআন পঠন-পাঠনের জন্য সমবেত হওয়া মুস্তাহাব

কুরআন শিক্ষা ও তিলাওয়াত: একসাথে বসার বড় ফজিলত

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১০৩০

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ : «وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ يَتلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَينَهُمْ، إِلاَّ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ المَلاَئِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ». رواه مسلم

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যখনই কোনো সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের মধ্যে কোন এক ঘরে একত্রিত হয়ে আল্লাহর গ্রন্থ (কোরআন) পাঠ করে, তা নিয়ে পরস্পরের মধ্যে অধ্যয়ন করে, তাহলে তাদের প্রতি (আল্লাহর পক্ষ থেকে) প্রশান্তি অবতীর্ণ হয় এবং তাদেরকে তাঁর রহমত ঢেকে নেয়, আর ফেরেশতামণ্ডলী তাদেরকে ঘিরে ফেলেন। আল্লাহ স্বয়ং তাঁর নিকটস্থ ফেরেশতামণ্ডলীর কাছে তাদের কথা আলোচনা করেন।” (মুসলিম) [১]

মুসলিম ২৬৯৯, ২৭০০, তিরমিযী ১৪২৫, ১৯৩০, ২৬৪৬, ২৯৪৫, আবূ দাউদ ১৪৫৫, ৪৯৪৬, নাসায়ী ৯১২, ইবনু মাজাহ ২২৫, আহমাদ ৭৩৭৯, ৭৮৮২, ১০১১৮, ১০২৯৮, দারেমী ৩৪৪

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/১০৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো সম্প্রদায় যখন আল্লাহর ঘরসমূহের কোনো ঘরে একত্র হয়ে আল্লাহর কিতাব পাঠ করে এবং নিজেদের মধ্যে তা অধ্যয়ন করে, তখন তাদের উপর প্রশান্তি নাযিল হয়। আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়, ফেরেশতারা তাদের ঘিরে ফেলেন এবং আল্লাহ তাঁর নিকটস্থদের কাছে তাদের কথা আলোচনা করেন। এখানে মূল বিষয় হলো কুরআন শিক্ষা, কুরআন তিলাওয়াত এবং পরস্পরের সঙ্গে তা বোঝার চেষ্টা। হাদিসটি মসজিদভিত্তিক কুরআন চর্চার বড় মর্যাদা তুলে ধরে। তবে শিক্ষা হলো আমলটি হতে হবে আল্লাহর কিতাবকে কেন্দ্র করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর ঘরে একত্র হয়ে কুরআন পাঠ ও অধ্যয়ন করা মর্যাদাপূর্ণ আমল।
  • কুরআন চর্চার মজলিস প্রশান্তি ও রহমত লাভের কারণ হয়।
  • ফেরেশতাদের উপস্থিতি ও আল্লাহর স্মরণ এই আমলের বড় সম্মান।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন