১/১১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১৪/১১০ - দীর্ঘ জীবন ও সুন্দর আমল
মুজাহাদাহ বা দ্বীনের জন্য এবং আত্মা, শয়তান ও দ্বীনের শত্রুদের বিরুদ্ধে নিরলস চেষ্টা, টানা পরিশ্রম ও আজীবন সংগ্রাম করার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا لَنَهۡدِيَنَّهُمۡ سُبُلَنَاۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلۡمُحۡسِنِينَ ٦٩ ﴿ [العنكبوت: ٦٩]অর্থাৎ “যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গেই থাকেন।” (সূরা আনকাবূত ৬৯ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾ وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ ٩٩ ﴿ [الحجر: ٩٩]অর্থাৎ “আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর।” (সূরা হিজর ৯৯ আয়াত)তিনি আরো বলেন,﴾ وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَيۡهِ تَبۡتِيلٗا ٨ ﴿ [المزمل: ٨]অর্থাৎ “সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও।” (সূরা মুয্যাম্মিল ৮ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧ ﴿ [الزلزلة: ٧]অর্থাৎ “সুতরাং কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে।” (সূরা যিলযাল ৭ আয়াত)তিনি আরো বলেছেন,﴾ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ ﴿ [المزمل: ٢٠]অর্থাৎ “তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভাল যা কিছু অগ্রিম প্রেরণ করবে তোমরা তা আল্লাহর নিকট উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর পাবে।” (সূরা মুযযাম্মিল ২০ আয়াত)তিনি আরো বলেছেন,﴾ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ﴿ [البقرة: ٢٧٣]অর্থাৎ “আর তোমরা যা কিছু ধন-সম্পদ দান কর, আল্লাহ তা সবিশেষ অবহিত।” (সূরা বাক্বারাহ ২৭৩ আয়াত)এ বিষয়ে সুবিদিত আয়াত অনেক রয়েছে। উক্ত মর্মের হাদীসসমূহ নিম্নরূপঃ
দীর্ঘ জীবন তখনই কল্যাণকর, যখন আমল সুন্দর হয়
রিয়াদুস সালেহীন : ১৪/১১০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৪/১১০
عن أبي صفوان عبد الله بن بسر الأسلمي، رضي الله عنه، قال: قال رسول الله ﷺ: " خير الناس من طال عمره وحسن عمله" (رواه الترمذي، وقال: حديث حسن. "بسر": بضم الياء وبالسين المهملة).
আবূ সাফওয়ান আব্দুল্লাহ ইবনু বুসর আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি যার বয়স দীর্ঘ হয় এবং আমল সুন্দর হয়।’’[১]
তিরমিযী ২৩২৯, আহমাদ ১৭২২৭, ১৭২৪৫, (তিরমিযী, হাসান)
রিয়াদুস সালেহীন হাদিস ১৪/১১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি যার বয়স দীর্ঘ হয় এবং আমল সুন্দর হয়। এখানে শুধু দীর্ঘ জীবনকে শ্রেষ্ঠ বলা হয়নি; বরং দীর্ঘ জীবনের সঙ্গে সুন্দর আমলকে জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষ যত দিন বাঁচে, সে সময় যদি আল্লাহর ইবাদত, ভালো কাজ, মানুষের উপকার, পাপ থেকে বাঁচা এবং নিজেকে সংশোধনের কাজে লাগে, তাহলে জীবন অর্থপূর্ণ হয়। বয়স বাড়া নিজে নিজে মর্যাদা নয়; বয়সের সঙ্গে আমল সুন্দর হওয়া বড় বিষয়। এই হাদিস সময়ের মূল্য শেখায়। প্রতিটি দিন নতুন আমলের সুযোগ। তাই দীর্ঘ জীবন চাইলে তার সঙ্গে সুন্দর আমলের চেষ্টা থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দীর্ঘ জীবন তখনই ভালো, যখন তা সুন্দর আমলে ভরা থাকে।
- বয়স বাড়ার সঙ্গে নিজের আমলও ভালো করার চেষ্টা দরকার।
- সময়কে নেক কাজে ব্যবহার করা মুমিনের দায়িত্ব।
