১/১১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১৩/১০৯ - সিজদায় মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মাফ
মুজাহাদাহ বা দ্বীনের জন্য এবং আত্মা, শয়তান ও দ্বীনের শত্রুদের বিরুদ্ধে নিরলস চেষ্টা, টানা পরিশ্রম ও আজীবন সংগ্রাম করার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا لَنَهۡدِيَنَّهُمۡ سُبُلَنَاۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلۡمُحۡسِنِينَ ٦٩ ﴿ [العنكبوت: ٦٩]অর্থাৎ “যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গেই থাকেন।” (সূরা আনকাবূত ৬৯ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾ وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ ٩٩ ﴿ [الحجر: ٩٩]অর্থাৎ “আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর।” (সূরা হিজর ৯৯ আয়াত)তিনি আরো বলেন,﴾ وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَيۡهِ تَبۡتِيلٗا ٨ ﴿ [المزمل: ٨]অর্থাৎ “সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও।” (সূরা মুয্যাম্মিল ৮ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧ ﴿ [الزلزلة: ٧]অর্থাৎ “সুতরাং কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে।” (সূরা যিলযাল ৭ আয়াত)তিনি আরো বলেছেন,﴾ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ ﴿ [المزمل: ٢٠]অর্থাৎ “তোমরা তোমাদের আত্মার মঙ্গলের জন্য ভাল যা কিছু অগ্রিম প্রেরণ করবে তোমরা তা আল্লাহর নিকট উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসাবে মহত্তর পাবে।” (সূরা মুযযাম্মিল ২০ আয়াত)তিনি আরো বলেছেন,﴾ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ﴿ [البقرة: ٢٧٣]অর্থাৎ “আর তোমরা যা কিছু ধন-সম্পদ দান কর, আল্লাহ তা সবিশেষ অবহিত।” (সূরা বাক্বারাহ ২৭৩ আয়াত)এ বিষয়ে সুবিদিত আয়াত অনেক রয়েছে। উক্ত মর্মের হাদীসসমূহ নিম্নরূপঃ
বেশি সিজদার ফজিলত: মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মুছে যাওয়ার আশা
রিয়াদুস সালেহীন : ১৩/১০৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৩/১০৯
الثالث عشر: عن أبي عبد الله- ويقال: أبو عبد الرحمن- ثوبان مولى رسول الله ﷺ قال: سمعت رسول الله ﷺ يقول: " عليك بكثرة السجود، فإنك لن تسجد لله سجدة إلا رفعك الله بها درجة، وحط عنك بها خطيئة". (رواه مسلم).
সাওবান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর খাদেম সাওবান (রাঃ) বলেন যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ’’তুমি অধিকাধিক সিজদা করাকে অভ্যাস বানিয়ে নাও। কারণ, তুমি যে কোন সিজদা করবে, আল্লাহ তা’আলা তার দ্বারায় তোমাকে মর্যাদায় এক ধাপ উঁচু করে দেবেন এবং তোমা থেকে একটি গুনাহ মিটিয়ে দেবেন।’’[১]
মুসলিম ৪৮৮, তিরমিযী ৩৮৮, নাসায়ী ১১৩৯, ইবনু মাজাহ ১৪২৩, আহমাদ ২১৮৬৫, ২১৯০৫, ২১৯৩৬
রিয়াদুস সালেহীন হাদিস ১৩/১০৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাওবান (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বেশি সিজদা করার নির্দেশ দিতে শুনেছেন। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহর জন্য কোনো সিজদা করলে আল্লাহ তার মাধ্যমে বান্দার মর্যাদা এক ধাপ বাড়ান এবং একটি গোনাহ মিটিয়ে দেন। এখানে সিজদা মানে নামাজের সিজদা, যেখানে বান্দা সবচেয়ে বেশি বিনয় নিয়ে আল্লাহর সামনে মাথা রাখে। হাদিসটি নফল নামাজ, বেশি সিজদা এবং আল্লাহর সামনে বিনয়ের গুরুত্ব তুলে ধরে। তবে এটি কোনো যান্ত্রিক হিসাবের মতো নয়; বরং আল্লাহর জন্য আন্তরিক সিজদা বান্দার জন্য কল্যাণের কারণ। তাই নিয়মিত নামাজের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী নফল নামাজের অভ্যাস গড়ে তোলা ভালো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর জন্য সিজদা করা মর্যাদা বৃদ্ধির কারণ।
- সিজদা বান্দাকে বিনয়ী করে এবং গুনাহ কমার আশা জাগায়।
- নফল নামাজের মাধ্যমে বেশি সিজদার সুযোগ তৈরি হয়।
