৯/১৯৪. অধ্যায়ঃ
প্রথম কাতারের ফযীলত, প্রথম কাতারসমূহ পূরণ করা, কাতার সোজা করা এবং ঘন হয়ে কাতার বাঁধার গুরুত্ব
রিয়াদুস সলেহিন : ১৪/১১০২
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১৪/১১০২
وَعَنِ البَرَاءِ قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينهِ، يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ، فَسَمِعْتُهُ يَقُوْل: «رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ - أَو تَجْمَعُ - عِبَادَكَ»رواه مُسلِمٌ
বারা’ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা আল্লাহর রসুল (ﷺ)-এর পিছনে যখন নামায পড়তাম তখন তাঁর ডান দিকে (দাঁড়ানো) পছন্দ করতাম। যাতে তিনি স্বীয় মুখমণ্ডল আমাদের দিকে ফিরান। বস্তুত আমি (একদিন) তাঁকে বলতে শুনেছি, ’রাব্বি ক্বিনী ’আযা-বাকা ইয়াওমা তাব’আসু (অথবা তাজমাউ) ’ইবা-দাক।’ হে আমার রব! তুমি আমাকে তোমার সেই দিনের আযাব থেকে বাঁচিয়ো, যেদিন তুমি স্বীয় বান্দাদেরকে কবর থেকে উঠাবে কিংবা হিসাবের জন্য জমা করবে। (মুসলিম)[১]
মুসলিম ৭০৯, নাসায়ী ৮২২, আবূ দাউদ ৬১৫, ইবনু মাজাহ ১০০৬, আহমাদ ১৮০৮২, ১৮২৩৬
