৯/১৯৯. অধ্যায়ঃ
যোহরের সুন্নত
রিয়াদুস সলেহিন : ৫/১১২৪
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৫/১১২৪
وَعَنْ عَبدِ اللهِ بنِ السَّائِبِ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي أَرْبَعاً بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ، وَقَال: «إِنَّهَا سَاعَةٌ تُفْتَحُ فِيهَا أَبْوَابُ السَّمَاءِ، فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِيهَا عَمَلٌ صَالِحٌ». رواه التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ
আব্দুল্লাহ ইবনে সায়েব (রাঃ) হতে বর্ণিতঃ
সূর্য (পশ্চিম গগনে) ঢলে যাবার পর, যোহরের ফরযের পূর্বে নবী (ﷺ) চার রাকআত সুন্নত নামায পড়তেন। আর বলতেন, “এটা এমন সময়, যখন আসমানের দ্বারসমূহ খুলে দেওয়া হয়। তাই আমার পছন্দ যে, সে সময়েই আমার সৎকর্ম ঊর্ধ্বে উঠুক।” (তিরমিযী হাসান)[১]
তিরমিযী ৪৭৮, আহমাদ ১৪৯৭০
