৯/২১৬. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৬/১২১৯ - জান্নাতে যাওয়ার আমল: তাওহীদ, নামায, যাকাত ও আত্মীয়তা
যাকাতের অপরিহার্যতা এবং তার ফযীলত
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ ٤٣﴿(البقرة: ٤٣)অর্থাৎ তোমরা নামায প্রতিষ্ঠা ও যাকাত আদায় কর। (বাকারাহ ৪৩ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴾ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ﴿ (البينة: ٥অর্থাৎ তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বি-শুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠ-ভাবে তাঁর ইবাদত করতে এবং নামায কায়েম করতে ও যাকাত প্রদান করতে। আর এটাই সঠিক ধর্ম। (বাইয়েনাহ ৫ আয়াত)তিনি অন্যত্র আরও বলেছেন,﴾ خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا﴿ [التوبة: ١٠٣]অর্থাৎ তুমি তাদের ধন-সম্পদ হতে সদকা গ্রহণ কর, যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করে দেবে। (সূরা তওবা ১০৩ আয়াত)
জান্নাতে যাওয়ার আমল: ইবাদত, নামায, যাকাত ও আত্মীয়তার বন্ধন
রিয়াদুস সালেহীন : ৬/১২১৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৬/১২১৯
وَعَن أَبي أيُّوبَ: أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ ﷺ: أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ، قَالَ: «تَعْبُدُ اللهَ، وَلاَ تُشْرِكُ بِهِ شَيْئاً، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصِلُ الرَّحِمَ» .متفقٌ عَلَيْهِ
আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ
একটি লোক নবী (ﷺ)-কে বলল, ’আমাকে এমন একটি আমল বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।’ তিনি বললেন, “আল্লাহর বন্দেগী করবে, আর তাঁর সাথে কোন কিছুকে অংশীদার স্থির করবে না। নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে।” (বুখারী, মুসলিম) [১]
সহীহুল বুখারী ১৩৯৬, ৫৯৮৩, মুসলিম ১৩, নাসায়ী ৪৬৮, আহমাদ ২৩০২৭, ২৩০৩৮
রিয়াদুস সালেহীন হাদিস ৬/১২১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি নবীজি صلى الله عليه وسلم-কে এমন আমলের কথা জিজ্ঞাসা করেন, যা তাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উত্তরে বলেন, আল্লাহর বন্দেগী করবে, তাঁর সাথে কাউকে শরিক করবে না, নামায কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। এখানে জান্নাতের পথে কয়েকটি মূল আমল একসাথে এসেছে। প্রথমে তাওহীদ, তারপর নামায ও যাকাত, এরপর আত্মীয়তার সম্পর্ক। এতে বোঝা যায়, আল্লাহর হক ও মানুষের সাথে সম্পর্ক—দুই দিকই গুরুত্বপূর্ণ। হাদিসটি খুব ব্যবহারিক: ঈমান ঠিক রাখা, ফরজ ইবাদত পালন করা এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট না করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর ইবাদত ও শিরক বর্জন জান্নাতের পথের মূল।
- নামায ও যাকাত গুরুত্বপূর্ণ ফরজ আমল।
- আত্মীয়তার বন্ধন রক্ষা করাও গুরুত্বপূর্ণ আমল হিসেবে এসেছে।
