১/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৪ - জান্নাতে পৌঁছানোর আমল

যে ঈমানের বদৌলত জান্নাতে পাওয়া যাবে এবং যে ব্যক্তি (আল্লাহর) নির্দেশকে আঁকড়ে ধরবে সে জান্নাতে প্রবেশ করবে

জান্নাতে পৌঁছানোর আমল: আত্মীয়তার সম্পর্কসহ ফরজ দায়িত্ব

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ أَعْمَلُهُ يُدْنِينِي مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ . قَالَ «تَعْبُدُ اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاَةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ ذَا رَحِمِكَ " فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنْ تَمَسَّكَ بِمَا أُمِرَ بِهِ دَخَلَ الْجَنَّةَ " .وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ «إِنْ تَمَسَّكَ بِهِ "

আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ)-এর খেদমতে হাজির হয়ে আরজ করলো, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন, যে আমল আমাকে জান্নাতের কাছে পৌঁছে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী (ﷺ) বললে, তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছু শরিক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। সে ব্যক্তি চলে গেলে রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললে, তাকে যে আমলের নির্দেশ দেয়া হয়েছে তা দৃঢ়তার সাথে পালন করলে জান্নাতে প্রবেশ করবে। আর ইবনু আবূ শাইবার বর্ণনায় إِنْ تَمَسَّكَ بِمَا أُمِرَ بِهِ এর স্থলে إِنْ تَمَسَّكَ بِهِ রয়েছে।

ই.ফা. ১৪, ই.সে ১৪

সহীহ মুসলিম হাদিস ১৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এমন একটি আমলের কথা জানতে চান, যা তাকে জান্নাতের কাছে পৌঁছে দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। উত্তরে নবী (صلى الله عليه وسلم) কয়েকটি কাজ বলেন: আল্লাহর ইবাদত করা, তাঁর সাথে কোনো কিছু শরিক না করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। লোকটি চলে গেলে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তাকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে তা দৃঢ়ভাবে পালন করলে সে জান্নাতে প্রবেশ করবে। এখানে মূল কথা হলো, শুধু জানা নয়—নির্দেশিত আমল ধরে রাখা জরুরি। হাদিসটি তাওহীদ, সালাত, যাকাত ও আত্মীয়তার সম্পর্ককে জান্নাতের পথে গুরুত্বপূর্ণ আমল হিসেবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতের পথে তাওহীদ ও শিরক বর্জন মূল ভিত্তি।
  • সালাত কায়েম ও যাকাত দেওয়া নির্দেশিত আমল।
  • আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ঈমানি জীবনের অংশ।
  • নির্দেশিত আমল দৃঢ়ভাবে পালন করা প্রয়োজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন