৯/২২২. অধ্যায়ঃ
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেরী না করে ইফতার করার ফযীলত, কোন খাদ্য দ্বারা ইফতার করবে ও তার পরের দো‘আ
রিয়াদুস সলেহিন : ২/১২৪২
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১২৪২
وَعَنْ أَبي عطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَ قَالَ: دَخَلْتُ أَنَا وَمَسْرُوقٌ عَلَى عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، فَقَالَ لَهَا مَسْرُوق: رَجُلاَنِ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ، كِلاَهُمَا لاَ يَألُو عَنِ الخَيْرِ ؛ أَحَدُهُمَا يُعَجِّلُ المَغْرِبَ وَالإِفْطَارَ، وَالآخَرُ يُؤَخِّرُ المَغْرِبَ وَالإِفْطَارَ ؟ فَقَالَتْ: مَنْ يُعَجِّلُ المَغْرِبَ وَالإِفْطَارَ ؟ قَالَ: عَبْدُ اللهِ - يعني: ابن مسعود - فَقَالَتْ: هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَصْنَعُ . رواه مسلم
আবূ আত্বিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ও মাসরূক আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট উপস্থিত হলাম। মাসরুক তাঁকে বললেন, ’মুহাম্মদ (ﷺ)-এর সহচরদের মধ্যে দু’জন সহচর কল্যাণের ব্যাপারে আদৌ ত্রুটি করেন না। তাঁদের একজন মাগরিব ও ইফতার সত্বর সম্পাদন করেন এবং অপরজন মাগরিব ও ইফতার দেরীতে সম্পাদন করেন।’ এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ’কে মাগরিব ও ইফতার সত্বর করেন?’ তিনি বললেন, ’আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ)।’ তিনি বললেন, ’আল্লাহর রাসূল (ﷺ) এরূপই করতেন।’ (মুসলিম)[১]
মুসলিম ১০৯৯, তিরমিযী ৭০২, নাসায়ী ২১৫৮, ২১৫৯-২১৬১, আবূ দাউদ ২৩৫৪, আহমাদ ২৩৬৯২, ২৪৮৭১
