২২/২৩. অধ্যায়ঃ
সুলায়মান ইবনু মিহরান (রহিমাহুল্লাহ) কর্তৃক 'আয়িশাহ্ (রাঃ) থেকে সাহরী বিলম্বে খাওয়ার হাদীসে শব্দগত পার্থক্যের বর্ণনা
সুনানে নাসাঈ : ২১৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৫৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ أَبِي عَطِيَّةَ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: فِينَا رَجُلَانِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدُهُمَا يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ السُّحُورَ، وَالْآخَرُ يُؤَخِّرُ الْإِفْطَارَ وَيُعَجِّلُ السُّحُورَ، قَالَتْ: «أَيُّهُمَا الَّذِي يُعَجِّلُ الْإِفْطَارَ وَيُؤَخِّرُ السُّحُورَ؟»، قُلْتُ: عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ، قَالَتْ: «هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ»
আবূ আতিয়্যা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে বললাম, আমাদের মধ্যে নবী (ﷺ)-এর এমন দুইজন সাহাবী আছেন, যাদের একজন ইফতার তাড়াতাড়ি করেন এবং সাহরি দেরিতে খান। আর অন্যজন ইফতার দেরিতে করেন এবং সাহরি তাড়াতাড়ি খান। তিনি বললেন, তাদের মধ্যে কে ইফতার তাড়াতাড়ি করেন এবং সাহরি দেরিতে খান? আমি বললাম, আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)। তিনি (আয়িশা (রাঃ)) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এভাবেই করতেন।
