১/১৩. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১৭/১৩৫ - অসুস্থতা ও সফরে নিয়মিত আমলের সওয়াব

পুণ্যের পথ অনেক

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴿ [البقرة: ٢١٥]অর্থাৎ “তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত।” (সূরা বাক্বারা ২১৫ আয়াত)তিনি আরো বলেন,﴾وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ ﴿ [البقرة: ١٩٧]অর্থাৎ “তোমরা যে সৎকাজ কর, আল্লাহ তা জানেন।” (আল-বাক্বারাহঃ ১৯৭ আয়াত)তিনি আরো বলেন,﴾ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧ ﴿ [الزلزلة: ٧]অর্থাৎ “কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে।” (সূরা যিলযাল ৭ আয়াত)তিনি আরো বলেন,﴾ مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ ﴿ [الجاثية: ١٥]অর্থাৎ “যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে।” (সূরা জাসিয়াহ ১৫ আয়াত)এ বিষয়ে আয়াত অনেক রয়েছে এবং হাদীসও অগণিত রয়েছে। তার মধ্যে কিছু আমরা বর্ণনা করব।

অসুস্থতা ও সফরে আমলের সওয়াব: নিয়মিত ভালো কাজের মূল্য

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১৭/১৩৫

لسابع عشر: عنه قال: قال رسول الله ﷺ : «إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيماً صحيحاً» (رواه البخاري).

আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’যখন বান্দা অসুস্থ হয় অথবা সফরে থাকে, তখন তার জন্য ঐ আমলের মতই (সওয়াব) লেখা হয়, যা সে গৃহে থেকে সুস্থ শরীরে সম্পাদন করত।’’[১]

সহীহুল বুখারী ২৯৯৬, আবূ দাউদ ৩০৯১, আহমাদ ১৯১৮০, ১৯২৫৪

রিয়াদুস সালেহীন হাদিস ১৭/১৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বান্দার নিয়মিত আমলের মূল্য বুঝিয়েছেন। যখন কোনো বান্দা অসুস্থ হয় বা সফরে থাকে, তখন তার জন্য সেই আমলের মতো সওয়াব লেখা হয়, যা সে সুস্থ অবস্থায় এবং ঘরে থাকা অবস্থায় করত। এর মানে হলো, যে ব্যক্তি নিয়মিত ভালো আমল করত, কিন্তু অসুস্থতা বা সফরের কারণে তা করতে পারছে না, আল্লাহ তার পূর্বের নিয়মিত আমলকে মূল্য দেন। হাদিসটি নিয়মিত আমলের প্রতি উৎসাহ দেয়। সুস্থতা ও অবসর থাকতেই ভালো কাজের অভ্যাস গড়ে তোলা দরকার। কারণ অসুস্থতা বা সফর কখনো আমলের ধারাবাহিকতা ভেঙে দিতে পারে, কিন্তু নিয়মিত অভ্যাসের কারণে বান্দা সওয়াবের আশা রাখতে পারে। তাই সুস্থ অবস্থার আমলকে অবহেলা করা উচিত নয়; সেটিই অসুস্থতা বা সফরের সময় উপকারে আসতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নিয়মিত ভালো আমল করার অভ্যাস খুব মূল্যবান।
  • অসুস্থতা বা সফরের কারণে আমল ছুটে গেলে পূর্বের নিয়মিত আমলের মতো সওয়াব লেখা হতে পারে।
  • সুস্থতা ও ঘরে থাকার সময় ভালো কাজের অভ্যাস গড়ে তোলা দরকার।
  • আল্লাহ বান্দার নিয়মিত ইবাদতকে মূল্য দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন