১৪/২৪২. অধ্যায়ঃ
মহান আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব
মহান আল্লাহ বলেছেন,فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর কৃতঘ্ন হয়ো না।” (সূরা বাকারা ১৫২ আয়াত)তিনি অন্যত্র বলেন,لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ“তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর।” (সূরা ইব্রাহীম ৭ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,وَقُلِ الْحَمْدُ لِلَّهِ“বল, সমস্ত প্রশংসা আল্লাহরই।” (সূরা ইসরা ১১১ আয়াত)তিনি আরও বলেছেন,وَآخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ“তাদের শেষ বাক্য হবে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন (সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য)।” (সূরা ইউনুস ১০ আয়াত)
রিয়াদুস সলেহিন : ২/১৪০২
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১৪০২
وَعَنْهُ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قال: «كُلُّ أمْرٍ ذِيْ بَالٍ لَا يُبْدَأُ فِيْهِ بِـــ: الْحَمْدُ لِلَّه فَهُوَ أقْطُع» حديثٌ حسَنٌ، رواهُ أبو داود وغيرُهُ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসার সাথে আরম্ভ না করলে অসম্পূর্ণ থেকে যায়।(আবূ দাউদ প্রমুখ)[১]
আমি (আলবানী) বলছিঃ হাদীসটি সনদ দুর্বল আর ভাষায় ইযতিরাব সংঘটিত হয়েছে যেমনটি আমি “ইরওয়াউল গালীল” গ্রন্থের প্রথমে (১-২) ব্যাখ্যা করেছি। এর সনদের বর্ণনাকারী কুর্রা ইবনু আব্দির রহমান মু‘য়াফিরী সম্পর্কে ইমাম আহমাদ বলেনঃ তিনি খুবই মুনকারুল হাদীস আর ইবনু মা‘ঈন তার সম্পর্কে বলেনঃ তিনি দুর্বল। শু‘য়াইব আলআরনাঊতও হাদীসটিকে দুর্বল আখ্যা দিয়েছেন। দেখুন আবূ আব্দুর রহমান আব্দুল্লাহ্ নায়াঅনী কর্তৃক লিখিত গ্রন্থ “মাজমূ‘আতুল আহাদীসুয য‘ঈফাহ্ ফী কিতাবি রিয়াযিস সালেহীন”(২৭)। বিস্তারিত জানতে “ইরওয়াউল গালীল” দেখুন।
