১/১৩. অধ্যায়ঃ

পুণ্যের পথ অনেক

আল্লাহ তা’আলা বলেন,﴿ وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ ﴾ [البقرة: ٢١٥]অর্থাৎ “তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত।” (সূরা বাক্বারা ২১৫ আয়াত)তিনি আরো বলেন,﴿وَمَا تَفۡعَلُواْ مِنۡ خَيۡرٖ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ ﴾ [البقرة: ١٩٧]অর্থাৎ “তোমরা যে সৎকাজ কর, আল্লাহ তা জানেন।” (আল-বাক্বারাহঃ ১৯৭ আয়াত)তিনি আরো বলেন,﴿ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧ ﴾ [الزلزلة: ٧]অর্থাৎ “কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে।” (সূরা যিলযাল ৭ আয়াত)তিনি আরো বলেন,﴿ مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ ﴾ [الجاثية: ١٥]অর্থাৎ “যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে।” (সূরা জাসিয়াহ ১৫ আয়াত)এ বিষয়ে আয়াত অনেক রয়েছে এবং হাদীসও অগণিত রয়েছে। তার মধ্যে কিছু আমরা বর্ণনা করব।

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২৫/১৪৫

الخامس والعشرون‏:‏ عن أبي موس رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏"‏على كل مسلم صدقة‏"‏ قال ‏:‏ أرأيت إن لم يجد‏؟‏ قال‏:‏ أرأيت إن لم يستطع‏؟‏ قال‏:‏ ‏"‏يعين ذا الحاجة الملهوف‏"‏ قال‏:‏ أرأيت إن لم يستطع‏؟‏ قال‏:‏ ‏"‏يأمر بالمعروف أو الخير‏"‏ قال ‏:‏ أرأيت إن لم يفعل‏؟‏ قال‏:‏ يمسك عن الشر فإنها صدقة‏"‏ ‏(‏‏‏متفق عليه‏‏‏)‏ ‏.‏

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’প্রত্যেক মুসলিমের উপর সাদকাহ করা জরুরী।’’ আবূ মূসা (রাঃ) জিজ্ঞাসা করলেন, ’যদি সে সাদকাহ করার মত কিছু না পায় তাহলে?’ তিনি বললেন, ’’সে তার হাত দ্বারা কাজ করে (অর্থ উপার্জন করবে) অতঃপর তা থেকে সে নিজে উপকৃত হবে এবং সাদকাও করবে।’’ পুনরায় আবূ মূসা (রাঃ) বললেন, ’যদি সে তাও না পারে?’ তিনি বললেন, ’’যে কোন অভাবী বিপন্ন মানুষের সাহায্য করবে।’’ আবূ মূসা (রাঃ) বললেন, ’যদি সে তাও না পারে?’ তিনি বললেন, ’’সে মানুষকে ভাল কাজের নির্দেশ দেবে।’’ আবূ মূসা (রাঃ) বললেন, ’যদি সে এটাও না পারে?’ তিনি বললেন, ’’সে (অপরের) ক্ষতি করা থেকে বিরত থাকবে। কারণ, সেটাও হল সাদকাহস্বরূপ।’’[১]

সহীহুল বুখারী ১৪৪৫, ৬০২২, মুসলিম ১০০৮, নাসায়ী ২৫৩৮, আহমাদ ১৯০৩৭, ১৯১৮৭, দারেমী ২৭৪৭

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন