১৮/২৭৭. অধ্যায়ঃ
চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করার নিষেধাজ্ঞা
আল্লাহ তা’আলা বলেন,﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ﴾[المائدة: ١]অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।(সূরা মায়েদাহ ১ নং আয়াত)তিনি আরও বলেছেন,﴿وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا﴾[الاسراء: ٣٤]অর্থাৎ আর প্রতিশ্রুতি পালন করো; নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।(সূরা বানী ঈস্রাঈল ৩৪ আয়াত)
রিয়াদুস সলেহিন : ৩/১৫৯৪
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/১৫৯৪
وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِيّ رضي الله عنه : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: «لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ عِنْدَ اسْتِهِ يومَ القِيَامَةِ يُرْفَعُ لَهُ بِقَدَرِ غَدْرِهِ، أَلاَ وَلاَ غَادِرَ أَعْظَمُ غَدْراً مِنْ أَمِيرِ عَامَّةٍ» . رواه مسلم
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের পাছায় একটা পতাকা থাকবে, যাকে তার বিশ্বাসঘাতকতা অনুপাতে উঁচু করা হবে। জেনে রেখো! রাষ্ট্রনায়কের [বিশ্বাসঘাতক হলে তার] চেয়ে বড় বিশ্বাসঘাতক আর অন্য কেউ হতে পারে না।’’(মুসলিম)[১]
মুসলিম ১৭৩৮, তিরমিযী ২১৯১, ইবনু মাজাহ ২৮৭৩, আহমাদ ১০৬৫১, ১০৭৫৯, ১০৯১০, ১০৯৫৮, ১১০৩৫, ১১১৯৩, ১১২২২, ১১২৬৯, ১১৩৮৪
