১৮/২৭৭. অধ্যায়ঃ
চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করার নিষেধাজ্ঞা
আল্লাহ তা’আলা বলেন,﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ﴾[المائدة: ١]অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।(সূরা মায়েদাহ ১ নং আয়াত)তিনি আরও বলেছেন,﴿وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا﴾[الاسراء: ٣٤]অর্থাৎ আর প্রতিশ্রুতি পালন করো; নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।(সূরা বানী ঈস্রাঈল ৩৪ আয়াত)
রিয়াদুস সলেহিন : ৪/১৫৯৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/১৫৯৫
وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «قَالَ الله تَعَالَى : ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ : رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرَّاً فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأجَرَ أَجِيراً، فَاسْتَوْفَى مِنْهُ، وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ» . رواه البخاري
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, মহান আল্লাহ বলেছেন, ’’তিন প্রকার লোক এমন আছে, কিয়ামতের দিন যাদের প্রতিবাদী স্বয়ং আমি; [১] সে ব্যক্তি, যে আমার নামে অঙ্গীকারাবদ্ধ হল, পরে তা ভঙ্গ করল। [২] সে ব্যক্তি, যে স্বাধীন মানুষকে [প্রতারণা দিয়ে] বিক্রি করে তার মূল্য ভক্ষণ করল। [৩] সে ব্যক্তি, যে কোন মজুরকে খাটিয়ে তার নিকট থেকে পুরাপুরি কাজ নিল, কিন্তু তার মজুরী দিল না।’’(বুখারী)[১]
সহীহুল বুখারী ২২২৭, ২২৭০, ইবনু মাজাহ ২৫৪২, আহমাদ ৮৪৭৭
