১৮/২৮২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৭/১৬১৪ - মানুষকে কষ্ট দেওয়ার কঠিন পরিণতি

দাস-দাসী, পশু, নিজ স্ত্রী অথবা ছেলেমেয়েকে শরয়ী কারণ ছাড়া আদব দেওয়ার জন্য যতটুকু জরুরী তার থেকে বেশি শাস্তি দেওয়া নিষেধ

মহান আল্লাহ বলেন,﴾ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا﴿ [النساء : ٣٦]অর্থাৎ পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর। নিশ্চয় আল্লাহ আত্মম্ভরি দাম্ভিককে ভালবাসেন না।(সূরা নিসা ৩৬ আয়াত)

মানুষকে কষ্ট দেওয়া নয়: জুলুমের বিরুদ্ধে হাদিসের সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/১৬১৪

وَعَنْ هِشَامِ بنِ حَكِيمِ بنِ حِزَامٍ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّه مَرَّ بِالشَّامِ عَلَى أُنَاسٍ مِنَ الأَنْبَاطِ، وَقَدْ أُقيِمُوا فِي الشَّمْسِ، وَصُبَّ عَلَى رُؤُوسِهِمُ الزَّيْتُ ! فَقَالَ: مَا هَذَا؟ قِيلَ : يُعَذَّبُونَ فِي الخَرَاجِ - وَفِي رِوَايَةٍ : حُبِسُوا فِي الجِزْيَةِ - فَقَالَ هِشَامٌ : أَشهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، يَقُولُ : «إِنَّ اللهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاس فِي الدُّنْيَا». فَدَخَلَ عَلَى الأَمِيرِ، فَحَدَّثَهُ، فَأَمَرَ بِهِمْ فَخُلُّوا. رواه مسلم

হিশাম ইবনে হাকীম ইবনে হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ

সিরিয়ায় এমন কিছু চাষী লোকের নিকট দিয়ে তাঁর যাত্রা হচ্ছিল, যাদেরকে রোদে দাঁড় করিয়ে তাদের মাথার উপর তেল ঢেলে দেওয়া হচ্ছিল। তিনি প্রশ্ন করলেন, ’ব্যাপার কি?’ বলা হল, ’ওদেরকে জমির কর [আদায় না দেওয়ার] জন্য সাজা দেওয়া হচ্ছে।’ অন্য বর্ণনায় আছে যে, ’রাজস্ব [আদায় না করার] কারণে ওদেরকে বন্দী করা হয়েছে।’ হিশাম বললেন, ’আমি সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, ’’আল্লাহ তা’আলা সেসব লোকদেরকে কষ্ট দেবেন, যারা লোকদেরকে কষ্ট দেয়।’’ অতঃপর হিশাম আমীরের নিকট গিয়ে এ হাদিসটি শোনালেন। তিনি তাদের সম্পর্কে নির্দেশ জারি করলেন এবং তাদেরকে মুক্ত করে দিলেন।(মুসলিম)[১]

মুসলিম ২৬১৩, আবূ দাউদ ৩০৪৫, আহমাদ ১৪৯০৬, ১৪৯১০, ১৫৪১৯

রিয়াদুস সালেহীন হাদিস ৭/১৬১৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে হিশাম ইবনু হাকীম রাঃ সিরিয়ায় কিছু লোককে রোদে দাঁড় করিয়ে মাথায় তেল ঢেলে কষ্ট দিতে দেখেন। বলা হয়, কর বা রাজস্বের কারণে তাদের এমন শাস্তি দেওয়া হচ্ছে। তখন তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে বলতে শুনেছেন—আল্লাহ তাদের কষ্ট দেবেন, যারা দুনিয়ায় মানুষকে কষ্ট দেয়। এরপর তিনি আমীরের কাছে গিয়ে হাদিসটি বলেন, আর আমীর তাদের মুক্ত করার নির্দেশ দেন। এখানে মূল শিক্ষা হলো, ক্ষমতা বা প্রশাসনিক অবস্থান থাকলেও মানুষকে কষ্ট দেওয়া বৈধ আচরণ নয়। মানুষকে কষ্ট দেওয়া, জুলুম, অন্যায় শাস্তি এবং দুর্বলের ওপর চাপ সৃষ্টি—এসব থেকে বাঁচার শক্ত সতর্কতা এই হাদিসে আছে। এটি শুধু কথার শিক্ষা নয়; হিশাম রাঃ তা দেখে প্রতিবাদও করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুনিয়ায় মানুষকে কষ্ট দেওয়া কঠিন সতর্কতার বিষয়।
  • ক্ষমতার অপব্যবহার করে শাস্তি দেওয়া জুলুম।
  • অন্যায় দেখলে সঠিকভাবে কথা বলা গুরুত্বপূর্ণ।
  • হাদিস শুনে আমীর লোকদের মুক্ত করার নির্দেশ দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন