১৮/২৮৯. অধ্যায়ঃ
যাকে লোক ‘রিয়া’ বা প্রদর্শন ভাবে অথচ তা প্রদর্শন নয়
রিয়াদুস সলেহিন : ১/১৬২৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৬২৯
وَعَنْ أَبي ذرٍ رضي الله عنه قَالَ: قِيلَ لِرَسُول اللهِ صلى الله عليه وسلم : أرَأيْتَ الرَّجُلَ الَّذِي يَعْمَلُ العَمَلَ مِنَ الخَيْرِ، وَيَحْمَدُهُ النَّاسُ عَلَيْهِ ؟ قَالَ: «تِلْكَ عَاجِلُ بُشْرَى المُؤْمِنِ». رواه مسلم
আবূ যার্র (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হল; বলুন, ’যে মানুষ সৎকাজ করে, আর লোকে তার প্রশংসা করে থাকে [তাহলে এরূপ কাজ কি রিয়া বলে গণ্য হবে?]’ তিনি বললেন, ’’এটা মু’মিনের সত্বর সুসংবাদ।’’(মুসলিম)[১]
মুসলিম ২৬৪২, ইবনু মাজাহ ৪২২৫, আহমাদ ২০৮৭২, ২০৯৬৬
