১৮/২৮৮. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/১৬২৮ - দুনিয়ার স্বার্থে ইলম শেখার সতর্কতা

‘রিয়া’ [লোক-প্রদর্শনমূলক কার্যকলাপ] হারাম

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ﴿ [البينة: ٥]অর্থাৎ তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠ-ভাবে তাঁর ইবাদত করতে।(সূরা বাইয়িনাহ ৫ আয়াত)তিনি আরও বলেছেন,﴾لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ﴿ [البقرة: ٢٦٤]অর্থাৎ হে ঈমানদারগণ! দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিয়ো না ঐ লোকের মত যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে।(সূরা বাকারাহ ২৬৪ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾ إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا﴿ [النساء : ١٤٢]অর্থাৎ নিশ্চয় মুনাফিক [কপট] ব্যক্তিরা আল্লাহকে প্রতারিত করতে চায়। বস্তুতঃ তিনিও তাদেরকে প্রতারিত করে থাকেন এবং যখন তারা নামাযে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে নিছক লোক-দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে থাকে।(সূরা নিসা ১৪২)

দুনিয়ার স্বার্থে দ্বীনি ইলম শেখার সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/১৬২৮

وَعَنْ أَبِيْ هُرَيرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «مَنْ تَعَلَّمَ عِلْماً مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللهِ - عَزَّ وَجَلَّ - لاَ يَتَعَلَّمُهُ إِلاَّ لِيُصِيبَ بِهِ عَرَضاً مِنَ الدُّنْيَا، لَمْ يَجِدْ عَرْفَ الجَنَّةِ يَوْمَ القِيَامَةِ» يَعْنِي : رِيحَهَا. رواه أَبُو داود بإسنادٍ صحيحٍ والأحاديث في الباب كثيرةٌ مشهورةٌ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে বিদ্যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, তা যদি একমাত্র সামান্য পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্যে কেউ শিক্ষা করে, তাহলে সে কেয়ামতের দিনে জান্নাতের সুগন্ধটুকুও পাবে না।’’(আবূ দাঊদ-বিশুদ্ধ সূত্রে)[১] আর এ মর্মে আরও প্রসিদ্ধ হাদিস বিদ্যমান রয়েছে।

ইবনু মাজাহ ২৫২, আবূ দাউদ ২৬৬৪, আহমাদ ৮২৫২

রিয়াদুস সালেহীন হাদিস ৫/১৬২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ইলম ও নিয়ত। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে বিদ্যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, কেউ যদি তা শুধু সামান্য পার্থিব স্বার্থ লাভের জন্য শেখে, তাহলে কিয়ামতের দিনে সে জান্নাতের সুগন্ধও পাবে না। এখানে শিক্ষা হলো, দ্বীনি ইলমের লক্ষ্য শুধু নাম, টাকা, পদ বা সুবিধা হওয়া উচিত নয়। ইলম এমন একটি আমানত, যা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। তাই ইলম শেখা, শেখানো, কোরআন পড়া বা দ্বীনের কথা বলার সময় নিজের নিয়ত খেয়াল রাখা দরকার। হাদিসটি আমাদের কঠোরভাবে মনে করিয়ে দেয়, আল্লাহর সন্তুষ্টির জায়গায় দুনিয়ার লাভকে একমাত্র লক্ষ্য বানালে সেই ইলমের সৌন্দর্য নষ্ট হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনি ইলম শেখার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হওয়া দরকার।
  • ইলমকে শুধু দুনিয়ার স্বার্থের উপায় বানানো হাদিসে কঠোরভাবে নিন্দিত।
  • ইলম শেখা ও শেখানোর সময় নিয়ত যাচাই করা জরুরি।
  • সামান্য পার্থিব লাভের জন্য দ্বীনি বিদ্যাকে ব্যবহার করা থেকে সতর্ক থাকতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন