১৮/২৯১. অধ্যায়ঃ

বেগানা নারীর সঙ্গে নির্জনে একত্র বাস করার নিষেধাজ্ঞা

আল্লাহ তা’আলা বলেছেন,وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍঅর্থাৎ তোমরা তাদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও।(সূরা আহযাব ৫৩ আয়াত)

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৬৩৬

وَعَنْ عُقبَةَ بنِ عَامِرٍ رَضِيَ اللهُ عَنْهَ : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ !» فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ : أَفَرَأيْتَ الحَمْوَ ؟ قَالَ: «الحَمْوُ المَوْتُ !» . متفق عَلَيْهِ

উক্বা ইবনে আমের (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’তোমরা [বেগানা] নারীদের নিকট [একাকী] যাওয়া থেকে বিরত থাক।’’ [এ কথা শুনে] জনৈক আনসারী নিবেদন করল, ’স্বামীর আত্মীয় সম্পর্কে আপনার অভিমত কি?’ তিনি বললেন, ’’স্বামীর আত্মীয় তো মুত্যুসম [বিপজ্জনক]।’’(বুখারী ও মুসলিম)[১]**’স্বামীর আত্মীয়’ যেমন, তার ভাই, ভাইপো, চাচাতো [মামাতো, খালাতো ফুফাতো] ভাই ইত্যাদি।[প্রকাশ থাকে যে, স্বামীর ছোট ভাই কোন মুসলিম মহিলার ’দেওর’ ’দেবর’ বা দ্বিতীয় বর হতে পারে না। মহিলার উচিত, তাকে দ্বিতীয় বর বা উপহাসের পাত্র মনে না করে নিজ ছোট ভাই সম গণ্য করা। যেমন ঐ ভাইয়ের উচিত, ভাবীকে ’ভাবের ই’ মনে না করে নিজ বড় বোন সম গণ্য করা।]

সহীহুল বুখারী ৫২৩২, মুসলিম ২১৭২, তিরমিযী ১১৭১, আহমাদ ১৬৮৯৬, ১৬৯৪৫, দারেমী ২৬৪২

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন