১৮/৩০৮. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৭০১ - নিষিদ্ধ বিষয়াবলী
নোংরা-ভোজী পশুকে সওয়ারী বানানো মকরুহ
যে হালাল পশু [উট, গরু ইত্যাদি] সাধারণত: মানুষের পায়খানা খায়, তার উপর সওয়ার হওয়া মকরুহ। এরূপ নোংরা-ভোজী উট যদি ঘাস খেতে লাগে [এবং নোংরা ভক্ষণ করা ত্যাগ করে] তাহলে তার মাংস পবিত্র হবে বিধায় মকরুহ থাকবে না।
রিয়াদুস সালেহীন : ১/১৭০১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৭০১
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: نهَى رَسُول اللهِ ﷺ عَنِ الجَلاَّلَةِ فِي الإبِلِ أَنْ يُرْكَبَ عَلَيْهَا. رواه أبو داود بإسناد صحيح
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ’নবী (ﷺ) নোংরা-ভোজী উটনীর উপর চড়তে বারণ করেছেন।’[আবূ দাঊদ-বিশুদ্ধ সূত্রে][১] [প্রকাশ থাকে যে, এরূপ পশুর দুধ ও মাংস খাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা এসেছে।
আবূ দাউদ ২৫৫৭, ২৫৫৮, ১৭০২, সহীহুল বুখারী ৪১৫, মুসলিম ৫৫২, তিরমিযী ৫৭২, নাসায়ী ৭২৩, আবূ দাউদ ২৭৪, ৪৭৪, ৪৭৫, আহমাদ ১১৬৫১, ১২৩৬৪, ১২৪৭৯, ১২৭৭০, ১২৮০৪, ১৩০২১, ১৩০৩৮, ১৩০৮৮, ১৩২৩৫, ১৩৪৯৪, ১৩৫৩৬, ১৩৬৬১, দারেমী ১৩৯৫
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
