১৮/৩১১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৭১২ - পিঁয়াজ-রসুন খেয়ে মসজিদে না যাওয়ার বিধান
[কাঁচা] রসূন, পিঁয়াজ, লিক পাতা তথা তীব্র দুর্গন্ধ জাতীয় কোন জিনিস খেয়ে, দুর্গন্ধ দূর না করে মসজিদে প্রবেশ করা নিষেধ। তবে নিতান্ত প্রয়োজনবশতঃ জায়েয।
পিঁয়াজ-রসুন খেয়ে মসজিদে না যাওয়া: দুর্গন্ধ থেকে সতর্কতা
রিয়াদুস সালেহীন : ৩/১৭১২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৭১২
وَعَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: «مَنْ أَكَلَ ثُوماً أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلنَا، أَو فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا». متفق عَلَيْهِ، وَفِي رِوَايةٍ لِمُسْلِمٍ : «مَنْ أَكَلَ البَصَلَ، وَالثُّومَ، وَالكُرَّاثَ، فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ المَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ».
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি [কাঁচা] রসুন অথবা পেঁয়াজ খায়, সে যেন আমাদের নিকট হতে দূরে অবস্থান করে অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে।’’(বুখারী ও মুসলিম) মুসলিমের এক বর্ণনায় আছে যে, ’’যে ব্যক্তি [কাঁচা] পেঁয়াজ, রসুন এবং লিক পাতা খায়, সে যেন অবশ্যই আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। কেননা, ফেরেশতাগণ সেই জিনিসে কষ্ট পান, যাতে আদম-সন্তান কষ্ট পায়।’’
সহীহুল বুখারী ৮৫৪, ৮৫৫, ৫৪৫২, ৭৩৫৯, মুসলিম ৫৬৪, তিরমিযী ১৮০৬, নাসায়ী ৭০৭, আবূ দাউদ ৩৮২২, আহমাদ ১৪৫৯৬, ১৪৬৫১, ১৪৭৩৯, ১৪৮৫০, ১৪৮৭৫
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৭১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি কাঁচা রসুন বা পিঁয়াজ খায়, সে যেন আমাদের থেকে দূরে থাকে বা আমাদের মসজিদ থেকে দূরে থাকে। মুসলিমের বর্ণনায় পিঁয়াজ, রসুন ও লিক পাতার কথা এসেছে। সেখানে বলা হয়েছে, ফেরেশতাগণ সেই জিনিসে কষ্ট পান, যাতে আদম-সন্তান কষ্ট পায়। হাদিসটি মসজিদে পরিচ্ছন্নতা ও অন্যদের কষ্ট না দেওয়ার শিক্ষা দেয়। এখানে খাবারটি হারাম বলা হয়নি; বরং দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার বিষয়টি নিষেধ করা হয়েছে। তাই “পিঁয়াজ রসুন খেয়ে মসজিদ”, “দুর্গন্ধ নিয়ে নামাজ”, “ফেরেশতা কষ্ট পায়” — এই হাদিসের মূল সার্চ বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাঁচা পিঁয়াজ-রসুনের গন্ধ নিয়ে মসজিদে যাওয়া উচিত নয়।
- যে জিনিসে মানুষ কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পান বলে হাদিসে এসেছে।
- মসজিদে যাওয়ার আগে নিজের গন্ধ ও পরিচ্ছন্নতা দেখা দরকার।
- অন্য মুসল্লির আরাম ও মনোযোগের কথা ভাবা উচিত।
