১৮/৩১১. অধ্যায়ঃ
[কাঁচা] রসূন, পিঁয়াজ, লিক পাতা তথা তীব্র দুর্গন্ধ জাতীয় কোন জিনিস খেয়ে, দুর্গন্ধ দূর না করে মসজিদে প্রবেশ করা নিষেধ। তবে নিতান্ত প্রয়োজনবশতঃ জায়েয।
রিয়াদুস সলেহিন : ২/১৭১১
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১৭১১
وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبَنَّا، وَلاَ يُصَلِّيَنَّ مَعَنَا» . متفق عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি এই [রসুন] গাছ থেকে কিছু ভক্ষণ করল, সে যেন অবশ্যই আমাদের নিকটবর্তী না হয়, আর না আমাদের সাথে নামায পড়ে।’’(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৮৫৬, ৫৪৫১, মুসলিম ৫৬২, আহমাদ ২৭৮৩৩
