১৮/৩১৪. অধ্যায়ঃ
গায়রুল্লাহর নামে শপথ করা নিষেধ
আল্লাহ ছাড়া কোন সৃষ্টি; যেমন পয়গম্বর, কা’বা, ফিরিশ্তা, আসমান, বাপ-দাদা, জীবন, আত্মা, মাথা, রাজার জীবন, রাজার অনুগ্রহ, অমুকের কবর, আমানত প্রভৃতির কসম খাওয়া নিষেধ। আমানতের কসম অধিকতর কঠিন-ভাবে নিষিদ্ধ।
রিয়াদুস সলেহিন : ২/১৭১৭
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১৭১৭
وَعَنْ عَبْدِ الرَّحمنِ بنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «لاَ تَحْلِفُوا بِالطَّوَاغِي، وَلاَ بِآبَائِكُمْ» . رواه مسلم
আব্দুর রহমান ইবনে সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমরা তাগূত [শয়তান ও মূর্তি]র নামে শপথ করো না এবং তোমাদের বাপ-দাদার নামেও না।’’(মুসলিম)[১]
মুসলিম ১৬৪৮, নাসায়ী ৩৭৭৪, ইবনু মাজাহ ২০৯৫, আহমাদ ২০১০১
