১/১৮. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৭৩ - দ্বীনে নতুন উদ্ভাবন প্রত্যাখ্যাত
বিদ‘আত এবং (দ্বীনে) নতুন নতুন কাজ আবিষ্কার করা নিষেধ
আল্লাহ তা‘আলা বলেন,﴾ فَمَاذَا بَعۡدَ ٱلۡحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُۖ ﴿ [يونس: ٣٢]অর্থাৎ “সত্যের পর ভ্রষ্টতা ছাড়া আর কী আছে?” (সূরা ইউনুস ৩২ আয়াত)তিনি আরো বলেন,﴾ مَّا فَرَّطۡنَا فِي ٱلۡكِتَٰبِ مِن شَيۡءٖۚ ﴿ [الانعام: ٣٨]অর্থাৎ “আমি কিতাবে কোন কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি।” (সূরা আনআম ৩৮ আয়াত)তিনি আরো বলেন,﴾فَإِن تَنَٰزَعۡتُمۡ فِي شَيۡءٖ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ ﴿ [النساء: ٥٩]অর্থাৎ “আর যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে, তাহলে সে বিষয়কে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও।” (সূরা নিসা ৫৯ আয়াত) অর্থাৎ কিতাব ও সুন্নাহর দিকে।তিনি অন্যত্র বলেছেন,﴾ وَأَنَّ هَٰذَا صِرَٰطِي مُسۡتَقِيمٗا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُواْ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمۡ عَن سَبِيلِهِۦۚ﴿ [الانعام: ١٥٣]অর্থাৎ “নিশ্চয়ই এটি আমার সরল পথ। সুতরাং এরই অনুসরণ কর এবং ভিন্ন পথ অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে।” (সূরা আনআম ১৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴾ قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۚ ﴿ [ال عمران: ٣١]অর্থাৎ “বল, তোমরা যদি আল্লাহকে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর। ফলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন।” (সূরা আলে ইমরান ৩১ আয়াত)এ ছাড়া এ প্রসঙ্গে আরো বহু আয়াত রয়েছে। আর হাদীসসমূহ নিম্নরূপঃ-
বিদআত থেকে বাঁচা: দ্বীনে নতুন উদ্ভাবন প্রত্যাখ্যাত
রিয়াদুস সালেহীন : ১/১৭৩
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৭৩
عَن عَائِشَة رَضِي الله عَنهَا، قَالَتْ: قَالَ رَسُولُ الله ﷺ: مَنْ أحْدَثَ في أمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ. مُتَّفَقٌ عَلَيهِ، وفي رواية لمسلم: مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيهِ أمرُنا فَهُوَ رَدٌّ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’যে ব্যক্তি আমার এই দ্বীনে কোনো নতুন কিছু উদ্ভাবন করল---যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য।’’ (বুখারী ও মুসলিম) মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, ’’যে ব্যক্তি এমন কোনো কাজ করল, যাতে আমাদের নির্দেশ নেই, তা বর্জনীয়।’’[১]
সহীহুল বুখারী ২৬৯৭, মুসলিম ১৭১৮, আবূ দাউদ ৪৬০৬, ইবনু মাজাহ ১৪, আহমাদ ২৩৯২৯, ২৪৬০৪, ২৪৯৪৪, ২৫৫০২, ২৫৬৫৯, ২৫৬৫৯, ২৫৭৯৭
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৭৩-এর সারসংক্ষেপ
মূল বিষয়: বিদআত। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দ্বীনের বিষয়ে একটি মূলনীতি বলেছেন। যে ব্যক্তি এই দ্বীনে এমন কিছু উদ্ভাবন করে, যা এর মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য। মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, যে এমন কোনো কাজ করল যার উপর আমাদের নির্দেশ নেই, তা বর্জনীয়। বার্তাটি খুব পরিষ্কার—দ্বীনের নামে কোনো আমল গ্রহণযোগ্য হতে হলে তা রাসূলের নির্দেশিত পথের সাথে মিলতে হবে। এখানে বিদআত থেকে বাঁচা, সুন্নাহকে মানদণ্ড করা এবং ইবাদতে নিজের বানানো পদ্ধতি না আনার শিক্ষা আছে। এই হাদিস নিয়ে কথা বলার সময় অতিরিক্ত দাবি না করে মূল কথায় থাকা জরুরি: নবীজির নির্দেশ ছাড়া দ্বীনের নামে নতুন কাজ গ্রহণযোগ্য নয়। তাই সুন্নাহ জানা ও মানা দুটিই গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্বীনের নামে নতুন উদ্ভাবিত কাজ গ্রহণযোগ্য নয়।
- আমল করতে হলে নবীজির নির্দেশের সাথে মিল থাকা দরকার।
- সুন্নাহকে আমলের মাপকাঠি বানাতে হবে।
- বিদআত থেকে বাঁচতে দ্বীনের জ্ঞান জানা জরুরি।
