১৮/৩১৮. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয়ের সময় কসম খাওয়া মকরুহ; যদিও তা সত্য হয়
রিয়াদুস সলেহিন : ২/১৭৩০
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১৭৩০
وَعَنْ أَبِي قَتَادَةَ رضي الله عنه : أَنَّه سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، يَقُولُ : «إِيَّاكُمْ وَكَثْرَةَ الحَلِفِ فِي البَيْعِ، فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ» . رواه مسلم
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, ’’তোমরা কেনা-বেচার সময় অধিকাধিক কসম খাওয়া থেকে দূরে থাক। কেননা, তা বিক্রয় বৃদ্ধি করে; [কিন্তু] বরকত মুছে দেয়।’’(মুসলিম)[১]
মুসলিম ১৬০৭, নাসায়ী ৪৪৬০, ইবনু মাজাহ ২২০৯, আহমাদ ২২০৩৮, ২২০৬৫
