১৮/৩১৯. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৭৩১ - নিষিদ্ধ বিষয়াবলী
আল্লাহর সত্তার দোহাই দিয়ে জান্নাত ছাড়া অন্য কিছু প্রার্থনা করা মকরুহ। অনুরূপ আল্লাহর নামে কেউ কিছু চাইলে না দেওয়া বা সুপারিশ করলে তা অগ্রাহ্য করা মাকরূহ।
রিয়াদুস সালেহীন : ৩/১৭৩১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৭৩১
عَنْ جابرٍ رضِيَ اللَّه عَنْهُ قَال : قالَ رسُولُ اللَّهِ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم : «لا يُسْأَلُ بوَجْهِ اللَّهِ إِلاَّالجَنَّةُ» رواه أبو داود .) ضعيف ( . ] فيه : سليمان بن معاذ التميمي، ضعفه ابن معين، وأبو زرعة وأبو حاتم الرازيانوالنسائي.
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর সত্তার দ্বারা জান্নাত ব্যতীত অন্য কিছু চাওয়া ঠিক নয়। [আবূ দাউদ][১]
আমি [আলবানী) বলছিঃ এর সনদটি দুর্বল। যেমনটি মুনযেরী প্রমুখ বলেছেন। দেখুন ‘‘মাজমূ‘ ফাতাওয়াল আলবানী’’ [১/২৩৪)। উল্লেখ্য আল্লাহর সত্তার দ্বারা কিছু চাইলে তাকে প্রদান করার জন্য রাসূল (ﷺ) নির্দেশ দিয়েছেন মর্মে সহীহ্ হাদীস বর্ণিত হয়েছে। অথচ এ দুর্বল হাদীসে আল্লাহর সত্তার দ্বারা শুধুমাত্র জান্নাত চাওয়াকে নির্দিষ্ট করা হয়েছে। দেখুন ‘‘সহীহ্ আবী দাঊদ’’ [৫১০৮) ও ‘‘সিলসিলাহ্ সহীহাহ্’’ [২৫৩)।
