১৮/৩২৮. অধ্যায়ঃ
কষ্ট কল্পনার সাথে গালভরে কথা বলা, মিথ্যা বাক্পটুতা প্রকাশ করা এবং সাধারণ মানুষকে সম্বোধন-কালে উদ্ভট ও বিরল বাক্য সম্বলিত ভাষা প্রয়োগ অবাঞ্ছনীয়
রিয়াদুস সলেহিন : ১/১৭৪৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৭৪৫
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّه عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : » هَلَكَ المُتَنَطِّعُون « قَالَهَا ثَلاثاً. رَوَاهُ مُسْلِم .«المُتَنَطِّعُونَ « : المُبَالِغُونَ في الأَمُورِ .
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’বাগাড়ম্বর-কারীরা ধ্বংস হয়ে গেল [বা ধ্বংস হোক]।’’ এ কথা তিনি তিনবার বলেছেন।(মুসলিম)[১]
মুসলিম ২৬৭০, আবূ দাউদ ৩৬০৮, আহমাদ ৩৬৪৭
