১৮/৩৪৫. অধ্যায়ঃ
রোযার জন্য জুমার দিন এবং নামাযের জন্য জুমার রাত নির্দিষ্ট করা মাকরূহ
রিয়াদুস সলেহিন : ১/১৭৬৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৭৬৯
عَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ تَخُصُّوا لَيْلَةَ الجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلاَ تَخُصُّوا يَومَ الجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الأَيَّامِ، إِلاَّ أَنْ يَكُونَ فِي صَومٍ يَصُومُهُ أَحَدُكُمْ» . رواه مسلم
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’রাত্রিসমূহের মধ্যে জুমার রাতকে কিয়াম [নফল নামায] পড়ার জন্য নির্দিষ্ট করো না এবং দিনসমূহের মধ্যে জুমার দিনকে [নফল] রোযা রাখার জন্য নির্ধারিত করো না। তবে যদি তা তোমাদের কারো রোযা রাখার তারিখ পড়ে [তাহলে সে কথা ভিন্ন]।’’(মুসলিম) [১]
সহীহুল বুখারী ১৯৮৫, মুসলিম ১১৪৪, তিরমিযী ৭৪৩, আবূ দাউদ ২৪২০, ইবনু মাজাহ ১৭২৩, আহমাদ ৭৩৪১, ৭৭৮০, ৭৯৬৫, ৮৫৫৪, ৮৮৫৩, ৮৮৮২, ৯০৩১, ৯১৭১, ১০০৫২
