১৮/৩৪৬. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৭৭৪ - নিষিদ্ধ বিষয়াবলী
সওমে বিসাল, অর্থাৎ একাদিক্রমে দুই বা ততোধিক দিন ধরে বিনা পানাহারে রোযা রাখা হারাম
রিয়াদুস সালেহীন : ২/১৭৭৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৭৭৪
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: نَهَى رَسُول اللهِ ﷺ عَنِ الوِصَالِ. قَالُوا : إِنَّكَ تُوَاصِلُ؟ قَالَ: «إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أُطْعَمُ وَأُسْقَى». متفق عَلَيْهِ. وهذا لفظ البخاري
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সাওমে বিসাল রাখতে নিষেধ করলেন। লোকেরা নিবেদন করল, ’আপনি তো সাওমে বিসাল রাখেন? তিনি বললেন, ’’[এ বিষয়ে] আমি তোমাদের মত নই। আমাকে [আল্লাহর তরফ থেকে] পানাহার করানো হয়।’’(বুখারী ও মুসলিম) * [অর্থাৎ এ ব্যাপারে আমি তোমাদের মত নই। এতে যে কষ্ট তোমরা পাবে, আমি পাব না। কারণ মহান আল্লাহ আমাকে পানাহার করান। সুতরাং এ রোজা আল্লাহর রাসূলের জন্য নির্দিষ্ট, অন্যের জন্য তা বৈধ নয়।]
সহীহুল বুখারী ১৯২২, ১৯৬২, মুসলিম ১১০২, আবূ দাউদ ২৩৬০, আহমাদ ৪৭০৭, ৪৭৩৮, ৫৭৬১, ৫৮৮১, ৬০৯০, ৬২৬৩, ৬৩৭৭, মুওয়াত্তা মালিক ৬৭৩
