১৮/৩৫৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৭৮৬ - ব্যবসায় অন্যায় দালালি নিষেধ
ক্রয়-বিক্রয় সম্পর্কিত কিছু বিধি-নিষেধ
শহুরে লোক গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা, পণ্যদ্রব্য বাজারে পৌঁছনোর পূর্বেই বাইরে গিয়ে পণ্য নেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করা হারাম, মুসলিম ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর নিজের ক্রয়-বিক্রয়ের কথা উত্থাপন করা, কোন মুসলিম ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের প্রস্তাব পেশ করা; যতক্ষণ না সে ক্রয়-বিক্রয় বা বৈবাহিক প্রস্তাব সম্পর্কে অনুমতি দেয় অথবা তা প্রত্যাখ্যান করে, ততক্ষণ পর্যন্ত হারাম।
ব্যবসায় অন্যায় দালালি নিষেধ: বাজারের স্বচ্ছতার হাদিস
রিয়াদুস সালেহীন : ৩/১৭৮৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৭৮৬
وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «لاَ تَتَلَقَّوُا الرُّكْبَانَ، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ» فَقَالَ لَهُ طَاوُوسٌ: مَا لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ؟ قَالَ: لاَ يَكُونُ لَهُ سِمْسَاراً. متفق عليه
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ’’[বাজারের] বাইরে গিয়ে পণ্য নেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করবে না। আর কোন শহুরে লোক যেন কোন গ্রাম্য লোকের পণ্য বিক্রয় না করে।’’ ত্বাউস তাঁকে বললেন, ’কোন শহুরে লোক যেন কোন গ্রাম্য লোকের পণ্য বিক্রয় না করে’ এর অর্থ কি? তিনি বললেন, ’সে যেন তার দালালি না করে।’(বুখারী, মুসলিম)
সহীহুল বুখারী ২১৫৮, ২১৬৩, ২২৭৪, মুসলিম ১৫২১, নাসায়ী ৪৫০০, আবূ দাউদ ৩৪৩৯, ইবনু মাজাহ ২১৭৭, আহমাদ ৩৪৭২
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৭৮৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুইটি বিষয় নিষেধ করেছেন। প্রথমত, বাজারের বাইরে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে পণ্য নেওয়া যাবে না। দ্বিতীয়ত, শহুরে লোক গ্রাম্য লোকের পণ্যের দালালি করবে না। ত্বাউস (রহঃ) যখন এর অর্থ জানতে চান, তখন ইবনে আব্বাস (রাঃ) বলেন, সে যেন তার দালাল না হয়। তাই এই হাদিসে শুধু সাধারণ ব্যবসার কথা নয়, বাজারের ন্যায্যতা ও মানুষের অধিকার রক্ষার কথাও আছে। দালালি তখনই সমস্যা হয়, যখন তা অন্যদের ক্ষতি বা বাজারের স্বাভাবিক অবস্থা নষ্ট করার কারণ হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাজারে পৌঁছানোর আগে পণ্য নিয়ে নেওয়া থেকে বিরত থাকা উচিত।
- ব্যবসায় দালালি এমনভাবে করা ঠিক নয়, যাতে অন্যের ক্ষতি হয়।
- বাজারের স্বচ্ছতা রক্ষা ইসলামের ব্যবসায়িক শিক্ষার অংশ।
- ইবনে আব্বাস (রাঃ) এই নিষেধকে দালালির সঙ্গে ব্যাখ্যা করেছেন।
