১৮/৩৫৫. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৪/১৭৮৭ - প্রতারণা, দরদাম ও প্রস্তাবে ন্যায়

ক্রয়-বিক্রয় সম্পর্কিত কিছু বিধি-নিষেধ

শহুরে লোক গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা, পণ্যদ্রব্য বাজারে পৌঁছনোর পূর্বেই বাইরে গিয়ে পণ্য নেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করা হারাম, মুসলিম ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর নিজের ক্রয়-বিক্রয়ের কথা উত্থাপন করা, কোন মুসলিম ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের প্রস্তাব পেশ করা; যতক্ষণ না সে ক্রয়-বিক্রয় বা বৈবাহিক প্রস্তাব সম্পর্কে অনুমতি দেয় অথবা তা প্রত্যাখ্যান করে, ততক্ষণ পর্যন্ত হারাম।

ক্রয়-বিক্রয় ও বিবাহ প্রস্তাবে ন্যায়: প্রতারণা থেকে সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/১৭৮৭

وَعَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُول اللهِ ﷺ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تَنَاجَشُوا وَلاَ يَبِيع الرَّجُلُ عَلَى بَيْعِ أَخْيِهِ، وَلاَ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ، وَلاَ تَسْأَلُ المَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنائِهَا. وَفِي رِوَايَةٍ قَالَ: نَهَى رَسُول اللهِ ﷺ عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبْتَاعَ المُهَاجِرُ لِلأَعْرَابِيِّ، وَأَنْ تَشْتَرِطَ المَرْأةُ طَلاَقَ أُخْتِهَا، وَأَنْ يَسْتَامَ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ، وَنَهَى عَنِ النَّجْشِ وَالتَّصْرِيَةِ. متفق عليه

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) গ্রাম্য লোকের পণ্যদ্রব্য বেচতে শহুরে লোককে নিষেধ করেছেন। [তিনি বলেছেন,] ’’ক্রেতাকে প্রতারিত করে মূল্য বৃদ্ধির জন্য দালালি করো না। কোন ব্যক্তি তার (মুসলিম) ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় করবে না। আর কোন ব্যক্তি তার (মুসলিম) ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের প্রস্তাব দেবে না। কোন মহিলা তার বোনের [সতীনের] তালাক চাইবে না; যাতে সে তার পাত্রে যা আছে তা ঢেলে ফেলে দেয়। [এবং একাই স্বামী-প্রেমের অধিকারিণী হয়।]’’অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) পণ্য ক্রয় করার জন্য [বাজারের] বাইরে গিয়ে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করতে, মুহাজির হয়ে মরুবাসীর পণ্যদ্রব্য বিক্রয় করতে, [বিয়ের সময়] মহিলার তার বোনের [সতীনকে] তালাক দিতে হবে এরূপ শর্তারোপ করতে এবং (মুসলিম) ভাইয়ের দর-দাম করার উপর দর-দাম করতে বারণ করেছেন। আর তিনি [প্রতারণার দালালি করে] পণ্যের দাম বাড়াতে এবং কয়েকদিন ধরে পশুর স্তনে দুধ জমা রেখে তা ফুলিয়ে রাখতে নিষেধ করেছেন।(বুখারী ও মুসলিম)

সহীহুল বুখারী ২১৪০, ২১৪৮, ২১৫০, ২১৫১, ২১৬০, ২১৬০, ২১৬২, ২৭২৩, ২৭২৭, ৫১৫২, ৬৬০১, মুসলিম ১০৭৬, ১৪১৩, ১৫১৫, তিরমিযী ১১২৪, ১১৯০, ১২২১, ১২২২, ১২৫১, ১২৫২, ১৩০৪, নাসায়ী ৩২৩৯-৩২৪২, ৪৪৮৭-৪৪৮৯, ৪৪৯১, ৪৪৯৬, ৪৫০২, ৪৫০৬, ৪৫০৭, আবূ দাউদ ২০৮০, ৩৪৩৭, ৩৪৩৮, ৩৪৪৩, ৩৪৪৪, ৩৪৪৫, ইবনু মাজাহ ১৮৬৭, ২১৭২, ২১৭৪, ২১৭৫, ২১৭৮, ২২৩৯, আহমাদ ৭২০৭, ৭২৬৩, ৭২৭০, ৭৩৩৩, ৭৪০৬, ৭৪৭১, ৭৬৪১, ৮০৩৯, ৯০১৩, ৯০৫৫, মুওয়াত্তা মালিক ১১১১, দারেমী ২১৭৫, ২৫৫৩, ২৫৬৬

রিয়াদুস সালেহীন হাদিস ৪/১৭৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে একাধিক সামাজিক ও ব্যবসায়িক নিষেধাজ্ঞা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গ্রাম্য লোকের পণ্য শহুরে লোকের বিক্রি, প্রতারণামূলকভাবে দাম বাড়ানো, ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয়, ভাইয়ের বিবাহ প্রস্তাবের উপর প্রস্তাব এবং কোনো মহিলার সতীনের তালাক চাওয়া থেকে নিষেধ করেছেন। অন্য বর্ণনায় বাজারের বাইরে পণ্য নেওয়া এবং পশুর স্তনে দুধ জমিয়ে দেখানোও নিষিদ্ধ হয়েছে। সব মিলিয়ে হাদিসটি ন্যায্য লেনদেন, সম্পর্কের সম্মান এবং প্রতারণা থেকে দূরে থাকার শিক্ষা দেয়। “ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয় হাদিস” এর জন্য এটি গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রতারণার মাধ্যমে পণ্যের দাম বাড়ানো নিষিদ্ধ।
  • অন্যের চলমান ক্রয়-বিক্রয়ের উপর নিজের লেনদেন চাপানো ঠিক নয়।
  • অন্যের বিবাহ প্রস্তাবের উপর প্রস্তাব দেওয়া থেকে বিরত থাকতে হবে।
  • ব্যবসা ও সম্পর্ক—দুই ক্ষেত্রেই ন্যায় ও সংযম দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন