১৮/৩৫৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৬/১৭৮৯ - মুমিনের ভ্রাতৃত্ব ও অধিকার
ক্রয়-বিক্রয় সম্পর্কিত কিছু বিধি-নিষেধ
শহুরে লোক গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা, পণ্যদ্রব্য বাজারে পৌঁছনোর পূর্বেই বাইরে গিয়ে পণ্য নেওয়ার জন্য ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করা হারাম, মুসলিম ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর নিজের ক্রয়-বিক্রয়ের কথা উত্থাপন করা, কোন মুসলিম ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের প্রস্তাব পেশ করা; যতক্ষণ না সে ক্রয়-বিক্রয় বা বৈবাহিক প্রস্তাব সম্পর্কে অনুমতি দেয় অথবা তা প্রত্যাখ্যান করে, ততক্ষণ পর্যন্ত হারাম।
মুমিন মুমিনের ভাই: লেনদেন ও প্রস্তাবে অধিকার রক্ষার হাদিস
রিয়াদুস সালেহীন : ৬/১৭৮৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৬/১৭৮৯
وَعَنْ عُقبَةَ بنِ عَامِرٍ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: «المُؤْمِنُ أَخُو المُؤْمِنِ، فَلاَ يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَبْتَاعَ عَلَى بَيْعِ أَخِيهِ وَلاَ يَخْطُبَ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يذَرَ». رواه مسلم
উক্ববাহ ইবনে আমের (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’এক মুমিন অপর মুমিনের ভাই। কোন মুমিনের জন্য এটা বৈধ নয় যে, সে তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর নিজের ক্রয়-বিক্রয়ের কথা বলবে। আর এটাও বৈধ নয় যে, সে ভাইয়ের বিবাহ-প্রস্তাবের উপর নিজের বিবাহ-প্রস্তাব দেবে; যতক্ষণ না সে বর্জন করে।’’(মুসলিম)[১]
মুসলিম ১৪১৪, ইবনু মাজাহ ২২৪৬, আহমাদ ১৬৮৭৬, দারেমী ২৫৫০
রিয়াদুস সালেহীন হাদিস ৬/১৭৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমেই বলেছেন, এক মুমিন অপর মুমিনের ভাই। এরপর তিনি বলেন, কোনো মুমিনের জন্য বৈধ নয় যে, সে তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর নিজের ক্রয়-বিক্রয়ের কথা বলবে। তেমনি ভাইয়ের বিবাহ প্রস্তাবের উপর নিজের প্রস্তাব দেবে না, যতক্ষণ না সে তা ছেড়ে দেয়। এই হাদিসের কোর টপিক ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব শুধু আবেগের বিষয় নয়; লেনদেন, বিয়ে ও সামাজিক আচরণেও এর দাবি আছে। “মুমিন মুমিনের ভাই হাদিস” খুঁজলে এই হাদিসটি ভ্রাতৃত্বের ব্যবহারিক দিক স্পষ্ট করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুমিনের ভ্রাতৃত্ব আচরণে প্রকাশ পেতে হবে।
- ভাইয়ের লেনদেনের উপর নিজের লেনদেন চাপানো বৈধ নয়।
- চলমান প্রস্তাব শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রস্তাব দেওয়া যাবে না।
- সামাজিক শান্তির জন্য অন্যের অধিকার সম্মান করা দরকার।
