১৮/৩৫৭. অধ্যায়ঃ
কোন মুসলিমের দিকে অস্ত্র দ্বারা ইশারা করা হারাম, তা সত্যি সত্যি হোক অথবা ঠাট্টা ছলেই হোক। অনুরূপভাবে নগ্ন তরবারি দেওয়া-নেওয়া করা নিষিদ্ধ
রিয়াদুস সলেহিন : ২/১৭৯৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১৭৯৩
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُول اللهِ صلى الله عليه وسلم أَنْ يُتَعَاطَى السَّيْفُ مَسْلُولاً . رواه أبو داود والترمذي، وقال :[ حديث حسن ]
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নগ্ন তরবারি পরস্পর দেওয়া-নেওয়া করতে নিষেধ করেছেন। [কারণ, তাতে হাত-পা কেটে যাবার সম্ভাবনা থাকে]।[আবূ দাঊদ, তিরমিযী হাসান][১]
তিরমিযী ২১৬৩, আবূ দাউদ ২৫৮৮, আহমাদ ১৩৭৮৯
