১৮/৩৫৯. অধ্যায়ঃ
বিনা কারণে সুগন্ধি উপহার প্রত্যাখ্যান করা মাকরূহ
রিয়াদুস সলেহিন : ১/১৭৯৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৭৯৫
عَنْ أَبِي هُرَيرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ، فَلاَ يَرُدَّهُ، فَإِنَّهُ خَفِيفُ المَحْمِلِ، طَيِّبُ الرِّيحِ» . رواه مسلم
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যার কাছে সুগন্ধি পেশ করা হবে, সে যেন তা ফিরিয়ে না দেয়। কারণ তা হাল্কা বহনযোগ্য সুবাস।’’(মুসলিম)[১]
মুসলিম ২২৫৩, নাসায়ী ৫২৬০, আবূ দাউদ ৪১৭২, আহমাদ ৮০৬৫
