১৯/৩৭০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৮১৮ - দাজ্জালের আগুন-পানির ধোঁকা
দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে
দাজ্জালের পানি ও আগুন: বাহ্যিক ধোঁকা থেকে বাঁচার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ২/১৮১৮
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৮১৮
وَعَنْ رِبعِيِّ بنِ حِرَاشٍ، قَالَ: اِنْطَلَقْتُ مَعَ أَبِيْ مَسعُودٍ الأَنصَارِي إِلَى حُذَيفَةَ بنِ اليَمَانِ، فَقَالَ لَهُ أَبُو مَسْعُودٍ : حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ ﷺ، فِي الدَّجَّالِ، قَالَ: «إِنَّ الدَّجَّالَ يَخْرُجُ، وَإِنَّ مَعَهُ مَاءً وَنَاراً، فَأَمَّا الَّذِي يَرَاهُ النَّاسُ مَاءً فَنَارٌ تُحْرِقُ، وَأَمَّا الَّذِي يَرَاهُ النَّاسُ نَاراً، فَمَاءٌ بَارِدٌ عَذْبٌ. فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ، فَلْيَقَعْ فِي الَّذي يَراهُ نَاراً، فَإِنَّهُ مَاءٌ عَذْبٌ طَيِّبٌ» فقال أبو مسعود: وَأنَا قَدْ سَمِعْتُهُ.متفق عليه
রিবঈ ইবনু হিরাশ (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ মাসঊদ আনসারী (রাঃ)-এর সঙ্গে আমি হুযাইফা ইবনে ইয়ামান (রাঃ)-এর নিকট গেলাম। আবূ মাসঊদ (রাঃ) তাঁকে বললেন, ’দাজ্জাল সম্পর্কে যা আপনি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছেন, তা আমাকে বর্ণনা করুন।’ তিনি বলতে লাগলেন, ’দাজ্জালের আবির্ভাব ঘটবে। তার সঙ্গে থাকবে পানি ও আগুন। যাকে লোক পানি মনে করবে, বাস্তবে তা দগ্ধকারী আগুন এবং লোকে যাকে আগুন বলে মনে করবে, তা বাস্তবে সুমিষ্ট শীতল পানি হবে। অতএব তোমাদের মধ্যে যে কেউ তাকে [দেখতে] পাবে, সে যেন তাতে পতিত হয় যাকে আগুন মনে করে। কেননা, তা বাস্তবে মিষ্ট উত্তম পানি।’ আবূ মাসঊদ (রাঃ) বলেন, এ হাদিসটি আমিও [স্বয়ং] রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। (বুখারী-মুসলিম)[১]
সহীহুল বুখারী ৩৪৫০-৩৪৫২, ২০৭৭, ২৩৯১, ৩৪৭৯, ৬৪৮০, ৭১৩০, মুসলিম ২৫৬০, ২৯৩৪, ২৯৩৫, নাসায়ী ২০৮০, ইবনু মাজাহ ২৪২০, আহমাদ ২২৭৪২, ২২৮৪৩, ২২৮৭৫, ২২৯৫৩, দারেমী ২৫৪৬
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৮১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুযাইফা (রাঃ) দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা বর্ণনা করেন। দাজ্জালের সঙ্গে পানি ও আগুন থাকবে। মানুষ যেটাকে পানি মনে করবে, তা আসলে দগ্ধকারী আগুন; আর যেটাকে আগুন মনে করবে, তা আসলে মিষ্ট ও শীতল পানি। তাই যে তাকে পাবে, সে যেন বাহ্যিকভাবে যাকে আগুন মনে হয়, তার দিকে যায়; কারণ তা বাস্তবে ভালো পানি। দাজ্জালের পানি ও আগুন হাদিস আমাদের শেখায়, বড় ফিতনার সময় চোখে দেখা সবকিছু সত্য নাও হতে পারে। তখন নববী নির্দেশনাই নিরাপদ পথ। আবূ মাসঊদ (রাঃ)-ও বলেন, তিনিও এ হাদিস রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) থেকে শুনেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাজ্জালের ফিতনায় বাহ্যিক দৃশ্য মানুষকে বিভ্রান্ত করতে পারে।
- নবী (صلى الله عليه وسلم) আগেই সঠিক করণীয় বলে দিয়েছেন।
- ফিতনার সময় নিজের ধারণার চেয়ে হাদিসের নির্দেশনা অনুসরণ জরুরি।
- একাধিক সাহাবী এই সতর্ক বাণী শুনেছেন বলে বর্ণনায় এসেছে।
