১৯/৩৭০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২০/১৮৩৬ - মাতৃত্ব ও সূক্ষ্ম বিচার

দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে

সুলায়মান (আ.)-এর বিচার: মায়ের মমতা ও সত্য প্রকাশ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২০/১৮৩৬

وَعنه: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: «كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا. فَقَالَتْ لِصَاحِبَتِهَا : إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، وَقَالَتِ الأُخْرَى : إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَا إِلَى دَاوُدَ عليه السلام فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ عليه السلام فَأَخْبَرَتَاهُ. فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا. فَقَالَتِ الصُّغْرَى : لاَ تَفْعَلْ ! رَحِمَكَ اللهُ، هُوَ ابْنُهَا. فَقَضَى بِهِ لِلصُّغْرَى».متفق عليه

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, ’’দু’জন মহিলার সাথে তাদের দু’টি ছেলে ছিল। একদা একটি নেকড়ে বাঘ এসে তাদের মধ্যে একজনের ছেলেকে নিয়ে গেল। একজন মহিলা তার সঙ্গিনীকে বলল, ’বাঘে তোমার ছেলেকেই নিয়ে গেছে।’ অপরজন বলল, ’তোমার ছেলেকেই বাঘে নিয়ে গেছে।’ সুতরাং তারা দাঊদ (আঃ)-এর নিকট বিচার প্রার্থিনী হল। তিনি [অবশিষ্ট ছেলেটি] বড় মহিলাটির ছেলে বলে ফায়সালা করে দিলেন।অতঃপর তারা দাঊদ (আঃ)-এর পুত্র সুলায়মান (আঃ)-এর নিকট বের হয়ে গিয়ে উভয়েই আনুপূর্বিক ঘটনাটি বর্ণনা করল। তখন তিনি বললেন, ’আমাকে একটি চাকু দাও। আমি একে দু টুকরো করে দু’জনের মধ্যে ভাগ করে দেব।’ তখন ছোট মহিলাটি বলল, ’আপনি এরূপ করবেন না। আল্লাহ আপনাকে রহম করুন। ছেলেটি ওরই।’ তখন তিনি ছেলেটি ছোট মহিলার [নিশ্চিত জেনে] ফায়সালা দিলেন।’’(বুখারী-মুসলিম)[১]

সহীহুল বুখারী ৩৪২৭, ৬৭৬৯, মুসলিম ১৭২০, ২২৮৪, ৫৪০২, ৫৪০৩, ৫৪০৪, আহমাদ ৮০৮১, ৮২৭৫, ১০৫৮০, ২৭৭৩৮, ২৭৩৩২

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২০/১৮৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই মহিলার ঘটনা এসেছে। তাদের সঙ্গে দুই ছেলে ছিল; একটি নেকড়ে এসে একজনের ছেলেকে নিয়ে যায়। এরপর দুজনেই অবশিষ্ট ছেলেকে নিজের বলে দাবি করে। তারা দাঊদ (আ.)-এর কাছে গেলে তিনি বড় মহিলার পক্ষে ফয়সালা দেন। পরে সুলায়মান (আ.)-এর কাছে গেলে তিনি বলেন, ছেলেটিকে দুই টুকরো করে ভাগ করে দেবেন। তখন ছোট মহিলা শিশুর প্রাণ বাঁচাতে বলে, এমন করবেন না; ছেলেটি ওরই। এ কথায় তার মমতা প্রকাশ পায়, আর সুলায়মান (আ.) বুঝে যান—ছেলেটি ছোট মহিলার। হাদিসটি শেখায়, বিচার শুধু বাহ্যিক দাবি শুনে নয়; মানুষের সত্য মনোভাবও কখনো প্রমাণ হয়ে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রকৃত মমতা নিজের দাবি ছাড়তেও প্রস্তুত থাকে।
  • বিচারে প্রজ্ঞা ও পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ।
  • সত্য কখনো মানুষের আচরণের মাধ্যমে প্রকাশ পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন