১৯/৩৭০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২৪/১৮৪০ - খেজুর গাছের গুঁড়ির কান্না

দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে

খেজুর গাছের গুঁড়ির কান্না: নবী صلى الله عليه وسلم-এর মুজিযা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২৪/১৮৪০

وَعَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: كَانَ جِذْعٌ يَقُومُ إِلَيْهِ النَّبِيُّ ﷺ ـ يَعْنِي فِي الخُطْبَةِ ـ فَلَمَّا وُضِعَ المِنْبَرُ سَمِعْنَا لِلجِذْعِ مِثْلَ صَوْتِ العِشَارِ، حَتَّى نَزَلَ النَّبِيُّ ﷺ، فَوضَعَ يَدَهُ عَلَيهِ فَسَكَنَ.وَفِي رِوَايَةٍ : فَلَمَّا كَانَ يَومُ الجُمُعَةِ قَعَدَ النَّبِيُّ ﷺ عَلَى المِنْبَرِ، فَصَاحَتِ النَّخْلَةُ الَّتِي كَانَ يَخْطُبُ عِنْدَهَا حَتَّى كَادَتْ أَنْ تَنْشَقَّ .وفي رواية : فصَاحَتْ صِيَاحَ الصَّبيِّ، فَنَزَلَ النَّبِيُّ ﷺ، حَتَّى أَخَذَهَا فَضَمَّهَا إِلَيهِ، فَجَعَلَتْ تَئِنُّ أَنِينَ الصَّبي الَّذِي يُسَكَّتُ حَتَّى اسْتَقَرَّتْ، قَالَ: «بَكَتْ عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذَّكْرِ».رواه البخاري

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ’একটি খেজুর গাছের গুঁড়ি [খুঁটি] ছিল। নবী (ﷺ) খুতবা দানকালে দাঁড়িয়ে তাতে হেলান দিতেন। তারপর যখন [কাঠের] মিম্বর [তৈরি করে] রাখা হল, তখন আমরা দশ মাসের গাভিন উটনীর শব্দের ন্যায় গুঁড়িটির [কান্নার] শব্দ শুনতে পেলাম। পরিশেষে নবী (ﷺ) [মিম্বর হতে] নেমে নিজ হাত তার উপর রাখলে সে শান্ত হল।’অন্য এক বর্ণনায় আছে, ’যখন জুমার দিন এলো এবং নবী (ﷺ) মিম্বরের উপর বসলেন, তখন খেজুরের যে গুঁড়ির পাশে তিনি খুতবা দিতেন, তা এমন চিল্লিয়ে কেঁদে উঠল যে, তা ফেটে যাবার উপক্রম হয়ে পড়ল!’ অপর বর্ণনায় আছে, ’শিশুর মত চিল্লিয়ে উঠল। সুতরাং নবী (ﷺ) [মিম্বর থেকে] নেমে তাকে ধরে নিজ বুকে জড়ালেন। তখন সে সেই শিশুর মত কাঁদতে লাগল, যে শিশুকে [আদর করে] চুপ করানো হয়, [তাকে চুপ করানো হল এবং] পরিশেষে সে প্রকৃতিস্থ হল।’ রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ’’এর কান্নার কারণ হচ্ছে এই যে, এ [কাছে থেকে] খুতবা শুনত [যা থেকে সে এখন বঞ্চিত হয়ে পড়েছে]।’’(বুখারী)[১]

সহীহুল বুখারী ৪৪৯, ৯১৮, ২০৯৫, ৩৫৮৪, ৩৫৮৫, ইবনু মাজাহ ১৪১৭, আহমাদ ১৩৭০৫, ১৩৭২৯, ১৩৭৯৪, ১৩৮৭০, ১৪০৫৯, দারেমী ৩৩, ১৫৬২

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২৪/১৮৪০-এর সারসংক্ষেপ

জাবির (রা.) বর্ণনা করেন, নবী صلى الله عليه وسلم খুতবা দেওয়ার সময় একটি খেজুর গাছের গুঁড়িতে হেলান দিতেন। পরে মিম্বর তৈরি হলে তিনি মিম্বরে উঠলেন, আর সেই গুঁড়ির কান্নার শব্দ শোনা গেল। অন্য বর্ণনায় এসেছে, তা শিশুর মতো চিৎকার করে কাঁদছিল, এমনকি ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। নবী صلى الله عليه وسلم নেমে এসে তাকে ধরলেন ও বুকে জড়ালেন, তখন সে শান্ত হলো। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, তার কান্নার কারণ হলো—সে আগে কাছ থেকে যিকর ও খুতবা শুনত। হাদিসটি নবী صلى الله عليه وسلم-এর মুজিযা, তাঁর প্রতি সৃষ্টির ভালোবাসা এবং আল্লাহর যিকরের মর্যাদা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর যিকর শোনা বড় মর্যাদার বিষয়।
  • নবী صلى الله عليه وسلم-এর মুজিযা হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
  • সৃষ্টির অনুভূতি সম্পর্কে হাদিসে বিস্ময়কর শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন