১৯/৩৭০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩০/১৮৪৬ - আমানত নষ্ট ও অযোগ্য নেতৃত্ব
দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে
অযোগ্য নেতৃত্ব: আমানত নষ্ট হওয়ার বড় সতর্কবার্তা
রিয়াদুস সালেহীন : ৩০/১৮৪৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩০/১৮৪৬
وَعَنْهُ، قَالَ: بَيْنَمَا النَّبِيُّ ﷺ فِي مَجْلِسٍ يُحَدِّثُ القَومَ، جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: مَتَى السَّاعَةُ ؟ فَمَضَى رَسُول اللهِ ﷺ يُحَدِّثُ، فَقَالَ بَعْضُ القَومِ : سَمِعَ مَا قَالَ فَكَرِهَ مَا قَالَ، وَقَالَ بَعْضُهُمْ : بَلْ لَمْ يَسْمَعْ، حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنِ السَّاعَةِ ؟» قَالَ: هَا أَنَا يَا رَسُولَ اللهِ. قَالَ: «إِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ» قَالَ: كَيفَ إِضَاعَتُهَا؟ قَالَ: «إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ». رواه البخاري
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) [মসজিদে] লোকদের নিয়ে আলোচনা করছিলেন। ইতোমধ্যে এক বেদুইন এসে প্রশ্ন করল, ’কেয়ামত কখন হবে?’ রাসূলুল্লাহ (ﷺ) কর্ণপাত না করে আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বলল যে, ’তার কথা তিনি শুনেছেন এবং তার কথা তিনি অপছন্দ করেছেন।’ কেউ কেউ বলল, ’বরং তিনি শুনতে পাননি।’ অতঃপর তিনি যখন কথা শেষ করলেন, তখন বললেন, ’’কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়?’’ সে বলল, ’ইয়া রাসূলুল্লাহ! এই যে, আমি।’ তিনি বললেন, ’’যখন আমানত নষ্ট করা হবে, তখন তুমি কেয়ামতের প্রতীক্ষা করো।’’ সে বলল, ’কিভাবে আমানত বিনষ্ট হবে?’ তিনি বললেন, ’’অনুপযুক্ত লোকের প্রতি যখন নেতৃত্ব সমর্পণ করা হবে, তখন তুমি কেয়ামতের প্রতীক্ষা করো।’’(বুখারী)[১]
সহীহুল বুখারী ৫৯, ৬৪৯৬, আহমাদ ৮৫১২
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৩০/১৮৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের কোর টপিক হলো আমানত। এক বেদুঈন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে? নবী صلى الله عليه وسلم তখন কথা চালিয়ে গেলেন এবং আলোচনা শেষ করে প্রশ্নকারীকে ডাকলেন। এরপর বললেন, যখন আমানত নষ্ট করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। প্রশ্ন করা হলো, আমানত কীভাবে নষ্ট হবে? তিনি বললেন, যখন কাজ বা নেতৃত্ব অনুপযুক্ত লোকের হাতে দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এই হাদিস শুধু বড় নেতৃত্বের কথা নয়; দায়িত্ব দেওয়ার যে কোনো জায়গায় সতর্কতার কথা শেখায়। যোগ্যতা, বিশ্বাসযোগ্যতা ও দায়িত্ববোধ ছাড়া কাজ দেওয়া হলে মানুষের ক্ষতি হয় এবং আমানত নষ্ট হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দায়িত্ব যোগ্য মানুষের হাতে দেওয়া আমানতের অংশ।
- অযোগ্য নেতৃত্ব সমাজের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।
- প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সময় ও শৃঙ্খলা বজায় রাখতেন।
